উল্লিখিত প্রাণীটির কোষ ও অঙ্গ পর্যায়ে কাজের ভিন্নতা দেখা যায়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো হাইড্রা । নিচে হাইড্রার বিভিন্ন কোষ ও অঙ্গ পর্যায়ের কাজের ভিন্নতা বিশ্লেষণ করা হলো- কোষভিত্তিক শ্রমবন্টন: ১. পেশি আবরণী কোষ: দেহের সাধারণ আবরণ তৈরি করে এবং সংকোচন প্রসারণের মাধ্যমে চলন, শিকার ধরা ইত্যাদি কাজে অংশ গ্রহণ করে। ২. নিডোব্লাস্ট কোষ: শিকার ধরা, চলন ও আত্মরক্ষার কাজ সম্পাদন করে। ৩. ইন্টারস্টিশিয়াল কোষ: মুকুল ও জননাঙ্গ সৃষ্টি এবং দেহের প্রয়োজনে সব ধরনের কোষ সৃষ্টি করে। ৪. সংবেদী ও স্নায়ুকোষ পরিবেশ হতে সংবেদন গ্রহণ এবং উদ্দীপনা দ্বারা প্রতিবেদন সৃষ্টি করে। ৫. পুষ্টিকোষ: বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন করে। ৬. গ্রন্থিকোষ: পরিপাক এনজাইম এবং আঠালো পদার্থ ক্ষরণ করে। ৭. জনন কোষ: জননে অংশ নিয়ে বংশ রক্ষা করে। কার্যভিত্তিক শ্রমবন্টন: ১. পুষ্টি-কোষ: এগুলো দেহের অন্তঃত্বক গঠন করে এবং পেশীর মতো সঙ্কোচন-প্রসারণ ঘটিয়ে চলনে সহায়তা করে। এরা মুখছিদ্র খোলা ও বন্ধ করতে স্ফিংটারের মতো কাজ করে। ২. ইন্টারস্টিশিয়াল কোষ: এগুলো টটিপোটেন্ট ক্ষমতা সম্পন্ন অর্থাৎ প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে। ৩. গ্রন্থিকোষ: মিউকাস ক্ষরণ করে খাদ্যবস্তু গলাধঃকরণ করে। এনজাইম ক্ষরণ করে খাদ্যবস্তুর বহিঃকোষীয় পরিপাক ঘটায়। ৪. সংবেদী কোষ: সংবেদী কোষ সিলেন্টেরনের অভ্যন্তর হতে খাদ্য ও পানির জৈব-রাসায়নিক উদ্দীপনা গ্রহণ করে এবং স্নায়ুকোষে পৌছে দেয়। ৫. ম্নায়ুকোষ: এরা সংবেদী কোষ হতে উদ্দীপনা গ্রহণ করে প্রতিবেদন তৈরি করে এবং এরা দেহের বিভিন্ন কোষের কাজের মধ্যে সমন্বয় করে।:
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উল্লিখিত প্রাণীটির কোষ ও অঙ্গ পর্যায়ে কাজের ভিন্নতা দেখা যায়- বিশ্ল…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর