উদ্দীপকের উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো Cnidaria পর্বভূক্ত দ্বিস্তরী প্রাণী Hydra ৷ Hydra-র স্বাভাবিক মৃত্যু হয় না নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো- Hydra হচ্ছে Cnidaria পর্বভূক্ত সরল গড়নের জলজ প্রাণী৷ এরা অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে । এরা দেহকোষ বিভাজনের মাধ্যমে কিংবা খণ্ডিত দেহাংশ থেকে নতুন প্রাণীর জন্ম দেয়৷ হাইড্রার দেহে এমন ধরনের স্টেম সেল বর্তমান, যা থেকে নতুন কোষ তথা নতুন প্রাণীর জন্ম দিতে পারে। এই স্টেম সেল সাধারণত বিনষ্ট হয় না এবং এগুলি দ্রুত গতিতে বিভাজন হওয়ার সক্ষমতা রাখে। কোনো বাহ্যিক কারণে হাইড্রার দেহ দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে প্রত্যেক খণ্ড থেকে নতুন হাইড্রা জন্মায়। বিচ্ছিন্ন অংশের ইন্টারস্টিশিয়াল কোষ তড়িৎগতিতে বিভাজিত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ সৃষ্টি করে। এসব কোষ দিয়ে দেহের বিভিন্ন অংশ গঠনের মাধ্যমে অপত্য হাইড্রার বিকাশ ঘটে । সুতরাং হাইড্রার স্বাভাবিক মৃত্যু হয় না, সেজন্য হাইড্রাকে অমর প্রাণী বলা হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর