উদ্দীপকের প্রাণীটির শিশু অবস্থা যদি অপরিবর্তিত থাকে তবে তার কারণ বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো ঘাসফড়িং। ঘাসফড়িং এর শিশু অবস্থা অপরিবর্তিত থাকে কারণ নিচে বিশ্লেষণ করা হলো: ঘাসফড়িং-এর প্রতিটি ডিম্বাণু সেন্ট্রোলেসিথাল অর্থাৎ কুসুম ডিম্বাণুর কেন্দ্রে সীমাবদ্ধ থাকে। নিষিক্ত হওয়ার পর ডিমের ভেতরে ভ্রণের পরিস্ফুটন ঘটে। প্রায় ৩ সপ্তাহ পর্যন্ত ভ্রণের পরিস্ফুটন চলে এবং প্রতিকূল পরিবেশের জন্য অর্থাৎ শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে। এ অবস্থাকে ডায়াপজ বলে। ডায়াপজ ঘাসফড়িং-এর বিশেষ ধরণের অভিযোজন যার ফলে এদের শিশুগুলো প্রতিকূল পরিবেশের প্রচন্ড শীত ও খাদ্যাভাবের হাত হতে রক্ষা পায়। বসন্তের আগমনে উষ্ম পরিবেশ ফিরে পেলে পুনরায় পরিস্ফুটন শুরু হয় এবং ডিম থেকে শিশু ঘাসফড়িং বের হয়ে আসে যা নিম্ফ নামে পরিচিত। নিম্ফ দেখতে পূর্ণাঙ্গ ঘাসফড়িং-এর মতো। তবে এরা আকারে ছোট, মাথাটি দেহের তুলনায় অপেক্ষাককৃত বড়,এতে ডানা থাকে না ও জননাঙ্গ অসম্পূর্ণ।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রাণীটির শিশু অবস্থা যদি অপরিবর্তিত থাকে তবে তার কারণ বি…
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর