উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটির শ্বসন অঙ্গটির বৈশিষ্ট্য বর্ণনা করো।
উত্তর: ঘাসফড়িং-এর ট্রাকিয়ালতন্ত্র (শ্বসনতন্ত্র) নিচে বর্ণিত অঙ্গগুলো নিয়ে গঠিত । ১. শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল (Spiracle) : ১০ জোড়া ২. শ্বাসনালি বা ট্রাকিয়া (Tracheae) : অসংখ্য ৩. বায়ুথলি (Air Sac) : অসংখ্য ৪. প্রান্তীয় কোষ বা ট্রাকিওল কোষ (Tracheole cell) : অসংখ্য ৫. ট্রাকিওল (Tracheole) : অসংখ্য নিচে বিস্তারিত দেয়া হল:১. শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল (Spiracle) : ১০ জোড়া ।স্পাইরাকলগুলো সরাসরি ট্রাকিয়ায় মুক্ত হয়। স্পাইরাকল দিয়ে দেহে বায়ু প্রবেশ করে। এরা ধুলোবালি, জীবাণু, পানি ইত্যাদির প্রবেশ রোধ করে। ২. শ্বাসনালি বা ট্রাকিয়া (Tracheae) : অসংখ্য : শ্বাসরন্ধ্র বন্ধ থাকলে দেহ থেকে জলীয় বাষ্প বেরোতে পারে না। বক্ষ অঞ্চলের শ্বাসনালি বা ট্রাকিয়া (Tracheae) প্রতিটি স্পাইরাল অ্যাট্রিয়াম (atrium) নামক একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত। কাজ-ট্রাকিয়া সমগ্র দেহে শ্বাসনিক গ্যাস পরিবহন করে।৩. বায়ুথলি (Air Sac) : অসংখ্য: এগুলো অতিরিক্ত বায়ু ধরে রাখে। শ্বসনের সময় উদরের সঙ্কোচন-প্রসারণের মাধ্যমে এরা ট্রাকিয়ালতন্ত্রে বায়ু সরবরাহ নিয়ন্ত্রণ করে। ৪. প্রান্তীয় কোষ বা ট্রাকিওল কোষ (Tracheole cell) : অসংখ্য : দেহকোষ ও ট্রাকিয়া মধ্যস্থ গ্যাসের আদান-প্রদানে ট্রাকিওল কোষ বিশেষ ভূমিকা পালন করে । ৫. ট্রাকিওল (Tracheole) : অসংখ্য: দেহকোষে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর বিনিময়ে ট্রাকিওল রস মূখ্য ভূমিকা পালন করে
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটির শ্বসন অঙ্গটির বৈশিষ্ট্য বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর