উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটি বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকের শেষ বাক্যটি দ্বারা ঘাসফড়িং-এর রূপান্তর প্রক্রিয়া বুঝানো হয়েছে। ঘাসফড়িং-এর নিম্ফ থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং সৃষ্টি একটি “হেমিমেটা বোলাস” বা অসম্পূর্ণ ধরনের রূপান্তর প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় খোলস মোচন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য ভূমিকা পালন করে। সদ্য পরিস্ফুটিত নিম্ফের কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে যা স্বচ্ছ ও গাঢ় হতে থাকে । একেবারে প্রাথমিক পর্যায়ের এ নিম্ফ একটু বড় হলে বহিঃকঙ্কাল আঁটসাঁট হয়ে দেহবৃদ্ধি রহিত করে দেয় তখন দেহবৃদ্ধি স্বাভাবিক রাখতে পুরনো বহিঃকঙ্কাল মোচন প্রক্রিয়ায় ত্যাগ করতে হয়। নিম্ফ তখন ২য় ধাপের নিম্ফে পরিণত হয়। পরবর্তীতে আরো ৪ বার খোলস মোচনের পর পূর্ণাঙ্গ ঘাসফড়িং-এ রূপান্তরিত হয়। দ্বিতীয় ধাপের নিম্ফে ক্ষুদ্রাকার ডানা প্যাড থেকে ডানা সৃষ্টির সূত্রপাত ঘটে। প্রতিবার খোলস মোচনের পর নিম্ফ দেখতে পূর্ণাঙ্গ ঘাসফড়িং-এর মতো দেখায়। দুটি খোলস পরিবর্তনের মধ্যবর্তী সময়কালকে ইনস্টার বলে। শেষবার খোলস মোচনের মাধ্যমে সৃষ্ট দশাকে ইমাগো বলা হয়। পাখা ও জননাঙ্গের গঠন সম্পূর্ণ হলে ইমাগো দশাটি পরিণত ঘাসফড়িং হয়ে উঠে। অতএব দেখা যায় যে, নিম্ফ থেকে পূর্ণাঙ্গ। ঘাসফড়িং-এ রূপান্তরের ক্ষেত্রে খোলস মোচন একটি অপরিহার্য প্রক্রিয়া ।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটি বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর