শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের থলিটির চিত্রসহ গঠন বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের থলিটি হলো বায়ুথলি । নিচে এর চিত্রসহ গঠন বর্ণনা করা হলো : [চিত্র] রুইমাছের মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিকনালির উপরে অবস্থিত পাতলা প্রাচীরবিশিষ্ট থলির নাম বায়ুথলি বা পটকা। এটি দেখতে চকচকে সাদা থলির মতো এবং বিভিন্ন ধরনের গ্যাসে (অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড) পূর্ণ থাকে । বায়ুথলিটি সম্মুখস্থ ছোট ও পেছনের বড় প্রকোষ্ঠে বিভক্ত। দুটি প্রকোষ্ঠের মাঝখানে একটি খাঁজ রয়েছে। সম্মুখ প্রকোষ্ঠ একটি সরু নল দিয়ে অন্ননালির সাথে যুক্ত থাকে । এ নলের নাম নিউম্যাটিক নালি। এটি অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে। বায়ুথলির বাইরের দিক ঘনসন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ। এর প্রাচীর দুটি স্তর নিয়ে গঠিত । বাইরের যোজক টিস্যু দ্বারা গঠিত স্তর টিউনিকা এক্সটার্না এবং ভিতরে মসৃণ পেশি নির্মিত স্তর টিউনিকা ইন্টারনা। বায়ুথলির অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম সংলগ্ন একটি লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে। গ্রন্থিতে ঘনসন্নিবিষ্ট অসংখ্য কৈশিকনালি দেখা যায় যাদের রেটিয়া মিরাবিলিয়া বলা হয় । সামনের প্রকোষ্ঠের এ গ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস দ্বারা বায়ুথলি পূর্ণ হয়। কিন্তু পেছনের প্রকোষ্ঠে বিদ্যমান এ গ্রন্থি গ্যাস শোষণ করে।

HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল

উদ্দীপকের থলিটির চিত্রসহ গঠন বর্ণনা কর।

উদ্দীপক

স্বাদু পানির একটি প্রাণী, যার দেহ সাইক্লয়েড আঁইশ দ্বারা আবৃত এবং একটি থলি প্রাণীটিকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে।

Rajshahi · 2021

উত্তর

কিছু পুংগ্যামিট ও স্ত্রীগ্যামিটের মিলনের ফলে উৎপন্ন স্পোরোফাইটের প্রাথমিক কোষই হলো জাইগোট ।

উত্তর

রুইমাছের দেহকাও সাইক্লয়েড আঁইশ দ্বারা আবৃত। আঁইশ দেখতে চাকতির ন্যায়, মোটামুটি গোলাকার ও রূপালি চকচকে। আঁইশের কেন্দ্রভাগ পুরু এবং কিনারার দিক ক্রমশ পাতলা। আঁইশের কেন্দ্রে একটি স্বচ্ছ অংশ দেখা যায়। একে ফোকাস বা নিউক্লিয়াস বলে। এই ফোকাসের চারদিকে সারকুলাস ও আ্যানুলাস অথবা বার্ষিক বৃদ্ধিরেখা নামক দু'ধরনের বৃত্তাকার রেখা অবস্থান করে। বার্ষিক বৃদ্ধিরেখাগুলো গভীর, স্পষ্ট ও মোটা হয় এবং বছরে মাত্র একটি করে সৃষ্টি হয়। এই রেখার সাহায্যে রুইমাছের বয়স ও বৃদ্ধিহার নির্ণয় করা হয়।

উত্তর

উদ্দীপকের থলিটি হলো বায়ুথলি । নিচে এর চিত্রসহ গঠন বর্ণনা করা হলো : question image রুইমাছের মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিকনালির উপরে অবস্থিত পাতলা প্রাচীরবিশিষ্ট থলির নাম বায়ুথলি বা পটকা। এটি দেখতে চকচকে সাদা থলির মতো এবং বিভিন্ন ধরনের গ্যাসে (অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড) পূর্ণ থাকে । বায়ুথলিটি সম্মুখস্থ ছোট ও পেছনের বড় প্রকোষ্ঠে বিভক্ত। দুটি প্রকোষ্ঠের মাঝখানে একটি খাঁজ রয়েছে। সম্মুখ প্রকোষ্ঠ একটি সরু নল দিয়ে অন্ননালির সাথে যুক্ত থাকে । এ নলের নাম নিউম্যাটিক নালি। এটি অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে। বায়ুথলির বাইরের দিক ঘনসন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ। এর প্রাচীর দুটি স্তর নিয়ে গঠিত । বাইরের যোজক টিস্যু দ্বারা গঠিত স্তর টিউনিকা এক্সটার্না এবং ভিতরে মসৃণ পেশি নির্মিত স্তর টিউনিকা ইন্টারনা। বায়ুথলির অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম সংলগ্ন একটি লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে। গ্রন্থিতে ঘনসন্নিবিষ্ট অসংখ্য কৈশিকনালি দেখা যায় যাদের রেটিয়া মিরাবিলিয়া বলা হয় । সামনের প্রকোষ্ঠের এ গ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস দ্বারা বায়ুথলি পূর্ণ হয়। কিন্তু পেছনের প্রকোষ্ঠে বিদ্যমান এ গ্রন্থি গ্যাস শোষণ করে।

উত্তর

উদ্দীপকের রুই মাছের যথাযথ সংরক্ষণের মাধ্যমে অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব। রুই মাছ সংরক্ষণের পদক্ষেপ- ১. দেশের বিভিন্ন প্রজননক্ষেত্রগুলোর নদ-নদী প্লাবন ভূমির প্রাকৃতিক সঠিক সীমানা নির্ধারণ করে। এসব অঞ্চলকে মাছের অভয়ারণ্য ঘোষণা করা। এসব অভয়ারণ্যকে নিয়মিত পর্যবেক্ষণ করা এবং মাছের প্রজননের সময় (জুন-জুলাই) মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা। 2. পরিকল্পিত উপায়ে নদী বা উপকূলীয় বাঁধ বা সড়ক নির্মাণ করতে হবে। যাতে মাছের প্রজনন ও যাতায়াতের কোনো বাধা সৃষ্টি না হয়। ৩. জলাশয় সংলগ্ন জমিতে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। কোনোভাবে যেন এসব দ্রব্যাদি পানিতে মিশতে না পারে সেদিকে নজর রাখতে হবে। ৪. কলকারখানার নিক্ষিপ্ত বর্জ্য যাতে সরাসরি জলাশয়ে মিশে পানিকে দূষিত করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫. রুই জাতীয় মাছ চাষের গুরুত্ব, প্রজননক্ষম মাতৃ মাছের গুরুত্ব । মাছের জীবনচক্রু, মাছ সংরক্ষনের প্রয়োজনীয়তা সম্পর্কিত জ্ঞান সাধারণ মানুষকে অবহিত করতে হবে। ৬. জাতির বৃহত্তর স্বার্থে মৎস্য সংক্রান্ত আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন করা এবং প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। অর্থনীতিতে অবদান : রুই মাছ যথাযথভাবে সংরক্ষণ করে অর্থনীতিতে অবদান আনা যায়। ১. বর্তমানে রুই মাছ একটি জনপ্রিয় মাছ। রুইমাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হচ্ছে ২. রুইমাছের আঁইশ থেকে বিভিন্ন প্রকার সৌখিন দ্রব্য ও ঘর সাজানোর দ্রব্যাদি তৈরি করা হচ্ছে। ৩.এই রুই মাছের আঁইশ গুড়া করে পোল্ট্রি খাবার ও সার তৈরি হচ্ছে। যা বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। ৪. বড় বড় মাছের কাঁটা গুড়া করে গাছের জন্য সার তৈরি করা হচ্ছে। যা বিক্রি করে কর্মসংস্থানের জোগাড় হচ্ছে । যা বিভিন্নভাবে আমাদের অর্থনীতিতে অবদান রাখছে।
HSCBiology 2nd PaperChapter 2: প্রাণীর পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অঙ্গে যায় ii. এটি ফুলকা হতে CO2CO_{2} যুক্ত রক্তবহন করে iii. এর শাখা পার্শ্বীয় ধমনিতে যুক্ত হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—

Dinajpur · 2016

  • হৎপিণ্ড ও ফুলকা
  • ফুলকা ও সারাদেহ
  • ফুলকা ও হূৎপিণ্ড
  • হৃৎপিণ্ড ও সারাদেহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iii. একমুখী রক্ত প্রবাহবিশিষ্ট নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত অংশটির নাম কী?

Comilla · 2016

  • ভেন্ট্রিকল
  • বাল্বাস আর্টারিওসাস
  • অ্যাট্রিয়াম
  • সাইনাস ভেনোসাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসিল হতে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i
  • ii
  • i ও ii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

Dinajpur · 2016

  • স্বাদ গ্রহণ
  • সর্বভূক
  • ম্যান্ডিবল ও দাঁত
  • চর্বণ কৌশল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোন অঙ্গটি খাবার খাদ্যনালিতে প্রেরণে অধিকতর সহায়তা করে?

Dinajpur · 2016

  • হাইপোফ্যারিংক্স
  • ম্যান্ডিবল
  • ম্যাক্সিলা
  • ল্যাবিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.হাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. R

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চিত্রে Q অংশটির নাম কী?

Jessore · 2016

  • পেনিট্যান্ট
  • স্ট্রেপটোলিন ঘুটিন্যান্ট
  • স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
  • ভলভেন্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিতে চলতে পারে iii. প্রতিবারে দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট iii. ক্ষণপদীয় কোষ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অউদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iউদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটির নাম কী?উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসউদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধখাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোহাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. Rচিত্রে Q অংশটির নাম কী?i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিউদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।