উদ্দীপকের কোষ-'P [গণিত] এর গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের "P" চিত্রটি হলো Hydra এর এপিডামিসের পেশি আবরণী কোষ। নিচে Hydra-র পেশি আবরণী কোষের গঠন বর্ণনা করা হলো- এপিডার্মিস বা বহিঃত্বকের বিভিন্ন কোষের মধ্যে পেশি-আবরণী কোষগুলো আকারে বড় এবং সংখ্যায় অধিক। কোষগুলোর বাইরের দিকের প্রান্ত প্রশস্ত এবং ভেতরের দিকের প্রান্ত সরু। অর্থাৎ কোষগুলো অনিয়ত কোণাকৃতির বা নাসপাতি আকৃতির। প্রতিটি কোষের মধ্যে বড় একটি নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও কিছু গহ্বর বিদ্যমান। প্রতিটি কোষের বাইরের প্রশস্ত প্রান্তে একসারি গোলাকার মিউকাস দানা থাকে এবং কোষের ভিতরের সরু প্রান্তের দু'পাশে প্রসারিত অভিক্ষেপ দেখা যায়। এদের পেশি লেজ বা পেশি প্রবর্ধক বলে। পেশি লেজে সুতার মতো মায়োনিম থাকে। কর্ষিকার কোষগুলো বেশ বড় ও চাপা এবং কয়েকটি করে নিডোব্লাস্ট (পরিস্ফুটনরত নিডোসাইট) ধারণ করে। পেশি আবরণী কোষগুলো বিভাজনে সক্ষম।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের কোষ-'P এর গঠন বর্ণনা কর।
উদ্দীপক

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর