উদ্দীপকে উল্লেখিত P এর চেয়ে R অধিক উন্নত – উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত "P" এবং "Q" হলো Chordata পর্বের দুটি উপপর্ব Urochordata এবং Vertebrata। উপপর্ব Urochordata থেকে Vertebrata অধিক উন্নত উক্তিটি নিচে বিশ্লেষণ করা হলো- Urochordata উপপর্বের বৈশিষ্ট্য: ১. পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে 'না, কিন্তু লার্ভা দশায় কেবল লেজে নটোকর্ড অবস্থিত। ২. দেহ টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত। ৩. পরিণত প্রাণী নিশ্চল; নিমজ্জিত বস্তুর সঙ্গে আটকে থাকে কিন্তু লার্ভা মুক্ত সাঁতারু। ৪. গলবিল বৃহৎ থলির মতো, এর প্রাচীর-এ অসংখ্য ফুলকা ছিদ্র বিদ্যমান থাকে। ৫. উভলিঙ্গ জীবনচক্রে ট্যাডপোল নামক লার্ভা দশা বিদ্যমান। Vertebrata উপপর্বের বৈশিষ্ট্য: ১. নটোকর্ড কোমলাস্থি বা অস্থি নির্মিত মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। ২. পৃষ্ঠীয় স্নায়ুরজ্জুর সম্মুখপ্রান্ত রূপান্তরিত হয়ে মস্তিষ্ক গঠন করে এবং বাকি অংশ সুষুম্নাকাণ্ডে পরিণত হয়। কঙ্কাল সম্মুখপ্রান্তে পরিবর্তিত হয়ে করোটি গঠনের মাধ্যমে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। ৩. মাছ ও অ্যামফিবিয়ান লার্ভাতে গলবিলীয় ফুলকারন্দ্র থাকলেও পূর্ণাঙ্গ স্থলচর প্রাণীতে এগুলো ইউস্টেসিয়ান নালি, মধ্যকর্ণের গহ্বর, টনসিল, প্যারাথাইরয়েড গ্রন্থি ইত্যাদিতে পরিণত হয়। উপরের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে, উপপর্ব Urochordata থেকে উপপর্ব Vertebrata অধিক উন্নত।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত P এর চেয়ে R অধিক উন্নত – উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর