M উদ্দীপকটির পরিপাক প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে M হলো হাইড্রা। নিচে হাইড্রার পরিপাক প্রক্রিয়া বিশ্লেষণ করা হলো-হাইড্রার দেহে বিশেষ কোনো খাদ্য গহ্বর না থাকায় সিলেন্টরন বা খাদ্য গহ্বর গ্রন্থি ও পুষ্টি কোষের সাহায্যে খাদ্য পরিপাক সম্পন্ন : করে। হাইড্রার খাদ্য পরিপাক দুটি ধাপে সম্পন্ন হয় যথা-বহিঃকোষীয় পরিপাক ও 'অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক: এটি কোষের বাইরে সংঘটিত পরিপাক ক্রিয়া। খাদ্য সিলেন্টেরনে পৌঁছার সঙ্গে সঙ্গে মুখছিদ্র বন্ধ হয়ে যায় এবং অন্তঃত্বকীয় গ্রন্থিকোষগুলো সক্রিয় হয়। প্রথমে কোষগুলো বড় ও দানাদার হয়ে উঠে এবং এনজাইম ক্ষরণ করে। প্রথমে এনজাইমের প্রভাবে শিকারের মৃত্যু ঘটে। দেহপ্রাচীরের প্রবল সংকোচন-প্রসারণের ফলে শিকারটি ছোট ছোট কণায় পরিণত হয়। এ সময় অন্তঃত্বকীয় কোষের ফ্ল্যাজেলা সঞ্চালিত হয়ে খাদ্যকণাকে এনজাইমের সাথে ভালোভাবে মিশ্রিত করে। গ্রন্থিকোষ থেকে নিঃসৃত এনজাইমের প্রভাবে খাদ্যকণা পরিপাক হতে থাকে। পেপসিন নিঃসৃত হয়ে প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। তবে বহিঃকোষীয় পরিপাকে লিপিড ও শর্করা খাদ্যাংশের কোনো পরিবর্তন হয় না। এসব খাদ্যের 'ক্ষেত্রে অন্তঃকোষীয় পরিপাক ঘটে। অন্তঃকোষীয় পরিপাক: অন্তঃকোষীয় পরিপাকের ক্ষত্রে দেহের সংকোচন-প্রসারণের ফলে খাদ্য আরও ক্ষুদ্র কণায় পরিণত হয়। তখন পেশি-অন্তঃআবরণীর ক্ষণপদীয় কোষগুলো ক্ষণপদ বের করে কিছু কিছু খাদ্যকণা সামান্য তরল পদার্থের সাথে কোষীয় ভক্ষণ প্রক্রিয়ায় গলাধঃকরণ করে। খাদ্যকণা তখন কোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরে সাইটোপ্লাজম থেকে নিঃসৃত এনজাইমের সাহায্যে পরিপাক হয়। খাদ্যগহ্বরের মাধ্যমে খাদ্য প্রথমে আম্লিক হয়, পরে ক্ষারীয় অবস্থা ধারণ করে। ট্রিপসিন নামক এনজাইম পলিপেপটাইডকে অ্যামিনো এসিডে পরিণত করে। লাইপেজ এনজাইম লিপিডকে ফ্যাটি এসিড ও গ্লিসারলে এবং অ্যামাইলেজ শর্করাকে গ্লুকোজে পরিণত করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
M উদ্দীপকটির পরিপাক প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উদ্দীপক

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর