উদ্দীপকে A এর গঠন চিত্রসহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের A হলো ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ অর্থাৎ ম্যালপিজিয়ান নালিকা। নিচে ম্যালপিজিয়ান নালিকার গঠন চিত্রসহ বর্ণনা করা হলো- ঘাসফড়িংয়ের পৌষ্টিকনালির মেসেন্টেরন ও ইলিয়ামের সংযোগস্থলে সূক্ষ্ম সুতার মতো হলুদ বর্ণের প্রায় ১০০টি ম্যালপিজিয়ান নালিকা অবস্থান করে। ঘাসফড়িংয়ের ম্যালপিজিয়ান নালিকা নেফ্রিডিয়াল ধরনের অর্থাৎ প্রতিটি ম্যালপিজিয়ান নালিকার গোড়ার অংশ পৌষ্টিকনালির সাথে যুক্ত এবং দূরবর্তী অংশ হিমোসিলে মুক্ত ভাসমান অবস্থায় থাকে। নালিকার ভাসমান প্রান্তটি বদ্ধ প্রকৃতির এবং সংযুক্ত প্রান্তটি খোলা থাকে। প্রতিটি ম্যালপিজিয়ান নালিকা প্রায় ২৫ মিলিমিটার লম্বা এবং ১ মিলিমিটার ব্যাসযুক্ত ফাঁপা, নলাকার ও শাখাবিহীন অঙ্গ। নালিকার অভ্যন্তরের ফাঁপা গহ্বরকে লুমেন (lumen) বলে। লুমেনের অন্তর্গাত্র গ্রন্থিময় এপিথেলিয়াল কোষ দ্বারা আবৃত থাকে। এসব কোষের এক পার্শ্বে অসংখ্য সিলিয়া থাকে যেগুলো নালিকার লুমেনে ব্রাশ বর্ডার গঠন করে। নালিকার 'বহিঃপ্রাচীর যোজক কলা ও অনুদৈর্ঘ্য পেশিতন্তু নির্মিত ভিত্তিপর্দা দিয়ে গঠিত। [চিত্র]
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে A এর গঠন চিত্রসহ বর্ণনা কর।
উদ্দীপক

ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর

উত্তর

উত্তর