শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্রের 'M [গণিত] অঙ্গটির গঠন বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের রেখাচিত্রের "M" চিত্রটি হলো রুইমাছের রক্ত সংবহনতন্ত্র অর্থাৎ হৃৎপিণ্ড। নিচে রুইমাছের হৃৎপিন্ডের গঠন চিত্রসহ বর্ণনা করা হলো- ১. সাইনাস ভেনোসাস : এটি পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ যা হৃৎপিন্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। ২. অ্যাট্রিয়াম : এটি পেরিকার্ডিয়াল গহ্বরের সম্মুখ পৃষ্ঠভাগে অবস্থিত পাতলা প্রাচীরবিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ। ৩. ভেন্ট্রিকল: এটি হৃৎপিন্ডের সর্বশেষ প্রকোষ্ঠ। পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থিত। ৪. বাল্বাস আর্টারিওসাস : রুই মাছের হৃৎপিন্ডে কোনাস আর্টারিওসাস নেই। তার পরিবর্তে বাল্বাস আর্টারিওসাস নামক একটি গঠন দেখা যায় যা মূলত ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত হওয়া গোড়া বা মূল। এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। রুইমাছের উপপ্রকোষ্ঠ ও প্রকোষ্ঠগুলোর সংযোগ ছিদ্রে কপাটিকা থাকে। কপাটিকাগুলো হলো- ১. সাইনো-অ্যাট্রিয়াল কপাটিকা: সাইনাস ভেনোসাস ও অ্যাট্রিয়ামের মাঝে অবস্থিত ছিদ্রপথে এ কপাটিকা থাকে। ২. অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার কপাটিকা: অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝে অবস্থিত অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার ছিদ্রপথে এ কপাটিকা অবস্থান করে। ৩. ভেন্ট্রিকুলো-বাল্বাস কপাটিকা: এটি ভেন্ট্রিকল ও বাল্বাস অ্যাওর্টার মাঝে অবস্থিত কপাটিকা। [চিত্র]

HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল

উদ্দীপকের চিত্রের 'M অঙ্গটির গঠন বর্ণনা কর।

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর- question image

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

রুই মাছের কানকোর মুক্ত প্রান্তে একটি পেশিময় পর্দা থাকে, এই পেশিময় পর্দাই হলো ব্রাঙ্কিওস্টেগাল পর্দা।

উত্তর

রুইমাছের দেহকান্ড সাইক্লয়েড আঁইশ দ্বারা আবৃত। আঁইশ দেখতে চাকতির ন্যায়, মোটামুটি গোলাকার ও রূপালি চকচকে। আঁইশের কেন্দ্রভাগ পুরু এবং কিনারার দিক ক্রমশ পাতলা। আঁইশের কেন্দ্রে একটি স্বচ্ছ অংশ দেখা যায়। একে ফোকাস বা নিউক্লিয়াস বলে। ফোকাসের চারদিকে সারকুলাস ও অ্যানুলাস বা বার্ষিক বৃদ্ধিরেখা নামক দু'ধরনের বৃত্তাকার রেখা অবস্থান করে। বার্ষিক বৃদ্ধিরেখাগুলো গভীর, স্পষ্ট ও মোটা হয় এবং বছরে মাত্র একটি করে সৃষ্টি হয়। এই রেখার সাহায্যে রুইমাছের বয়স ও বৃদ্ধিহার নির্ণয় করা হয়। সাধারণত বসন্তকালে ও গ্রীষ্মকালে মাছ ও আঁইশের বৃদ্ধি বেশি হয়।

উত্তর

উদ্দীপকের রেখাচিত্রের "M" চিত্রটি হলো রুইমাছের রক্ত সংবহনতন্ত্র অর্থাৎ হৃৎপিণ্ড। নিচে রুইমাছের হৃৎপিন্ডের গঠন চিত্রসহ বর্ণনা করা হলো- ১. সাইনাস ভেনোসাস : এটি পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ যা হৃৎপিন্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। ২. অ্যাট্রিয়াম : এটি পেরিকার্ডিয়াল গহ্বরের সম্মুখ পৃষ্ঠভাগে অবস্থিত পাতলা প্রাচীরবিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ। ৩. ভেন্ট্রিকল: এটি হৃৎপিন্ডের সর্বশেষ প্রকোষ্ঠ। পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থিত। ৪. বাল্বাস আর্টারিওসাস : রুই মাছের হৃৎপিন্ডে কোনাস আর্টারিওসাস নেই। তার পরিবর্তে বাল্বাস আর্টারিওসাস নামক একটি গঠন দেখা যায় যা মূলত ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত হওয়া গোড়া বা মূল। এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। রুইমাছের উপপ্রকোষ্ঠ ও প্রকোষ্ঠগুলোর সংযোগ ছিদ্রে কপাটিকা থাকে। কপাটিকাগুলো হলো- ১. সাইনো-অ্যাট্রিয়াল কপাটিকা: সাইনাস ভেনোসাস ও অ্যাট্রিয়ামের মাঝে অবস্থিত ছিদ্রপথে এ কপাটিকা থাকে। ২. অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার কপাটিকা: অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝে অবস্থিত অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার ছিদ্রপথে এ কপাটিকা অবস্থান করে। ৩. ভেন্ট্রিকুলো-বাল্বাস কপাটিকা: এটি ভেন্ট্রিকল ও বাল্বাস অ্যাওর্টার মাঝে অবস্থিত কপাটিকা। question image

উত্তর

উদ্দীপকের রেখাচিত্র দ্বারা রুই মাছের রক্ত সংবহনতন্ত্রকে বুঝানো হয়েছে। রুই মাছের ক্ষেত্রে রক্ত পরিবহনের পথ একচক্রীয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- রুই মাছের রক্ত সংবহনতন্ত্র লক্ষ করলে দেখা যায় যে, মাছের হৃৎপিণ্ড থেকে CO2\mathrm{CO}_2 সমৃদ্ধ রক্ত প্রথমে ফুলকায় যায়। ফুলকায় CO2\mathrm{CO}_2 ত্যাগের পর রক্ত O2\mathrm{O}_2 সমৃদ্ধ হয়। এই রক্ত সমগ্র দেহ পরিভ্রমণপূর্বক কোষে কোষে O2\mathrm{O}_2 সরবরাহ করে এবং কোষে উৎপন্ন CO2\mathrm{CO}_2 গ্রহণপূর্বক পুনরায় হৃৎপিন্ডে ফিরে আসে। এক্ষেত্রে রক্ত রুই মাছের সমগ্র দেহ পরিভ্রমণ করতে একবার হৃৎপিণ্ড অতিক্রম করে। হৃৎপিন্ডের প্রতিটি প্রকোষ্ঠ ও উপপ্রকোষ্ঠের সংযোগস্থলে একটি করে কপাটিকা থাকে যা রক্তের একদিকে চলাচল নিশ্চিত করে এবং বিপরীতগামীতাকে বাধা দেয়। তাই হৃৎপিন্ডের মধ্য দিয়ে CO2\mathrm{CO}_2 যুক্ত রক্ত পেছন থেকে সামনের দিকে শুধুমাত্র একমুখি হয়ে চলাচল করে। এই ধরনের প্রবাহকে একচক্রীয় রক্ত প্রবাহ বলা হয়। অর্থাৎ রুই মাছের রক্ত পরিবহনের পথ একচক্রীয়।
HSCBiology 2nd PaperChapter 2: প্রাণীর পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অঙ্গে যায় ii. এটি ফুলকা হতে CO2CO_{2} যুক্ত রক্তবহন করে iii. এর শাখা পার্শ্বীয় ধমনিতে যুক্ত হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—

Dinajpur · 2016

  • হৎপিণ্ড ও ফুলকা
  • ফুলকা ও সারাদেহ
  • ফুলকা ও হূৎপিণ্ড
  • হৃৎপিণ্ড ও সারাদেহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iii. একমুখী রক্ত প্রবাহবিশিষ্ট নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত অংশটির নাম কী?

Comilla · 2016

  • ভেন্ট্রিকল
  • বাল্বাস আর্টারিওসাস
  • অ্যাট্রিয়াম
  • সাইনাস ভেনোসাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসিল হতে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i
  • ii
  • i ও ii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

Dinajpur · 2016

  • স্বাদ গ্রহণ
  • সর্বভূক
  • ম্যান্ডিবল ও দাঁত
  • চর্বণ কৌশল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোন অঙ্গটি খাবার খাদ্যনালিতে প্রেরণে অধিকতর সহায়তা করে?

Dinajpur · 2016

  • হাইপোফ্যারিংক্স
  • ম্যান্ডিবল
  • ম্যাক্সিলা
  • ল্যাবিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.হাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. R

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চিত্রে Q অংশটির নাম কী?

Jessore · 2016

  • পেনিট্যান্ট
  • স্ট্রেপটোলিন ঘুটিন্যান্ট
  • স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
  • ভলভেন্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিতে চলতে পারে iii. প্রতিবারে দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট iii. ক্ষণপদীয় কোষ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অউদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iউদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটির নাম কী?উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসউদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধখাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোহাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. Rচিত্রে Q অংশটির নাম কী?i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিউদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।