উদ্দীপকে হাইড্রার গ্যাম্ট্রোডার্মিসে Zoochlorella বা সবুজ শৈবাল বাস ফরে। যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জীবদুটিকে মিথোজীবী বলা হয়। হাই অর্ধঃস্বচ্ছ প্রাণী হওয়ায় এ শৈবালের অন্তঃস্থ উপস্থিতি Chlorohydra-কে. সবুজ বর্ণ প্রদাণ করে এবং এজন্য হাইড্রাটিও বাইরে থেকে সবুজ দেখায়। নিম্মোক্তভাবে এরা পরস্পরের কাছ থেকে উপকৃত হয়।
শৈবালের প্রাপ্ত উপকার:
১. আশ্রয়: শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল (অন্তঃকোষীয়) পেশি-আবরণী কোষে আশ্রয় পায়;
২. সালোকসংশ্লেষণ: হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 কে সালোকসংশ্লেষণের কীচামাল হিসেবে ব্যবহার করে;
৩. খাদ্যোৎপাদন: হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থকে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করে। -
Hydra-র প্রাপ্ত উপকার:
১. খাদ্যপ্রাপ্তি: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্বৃত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে।
২. শ্বসন: সালোকসংশ্লেষণকালে শৈবাল যে O2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে।
৩. CO2 শোষণ: হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে; ৪. বর্জ্য নিষ্কাশন: হাইড্রার বিপাকে সৃষ্ট, N2 ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্যপদার্থ মুক্ত হয়।