উদ্দীপকে উল্লিখিত নিডোসাইট বা নিডোব্লাস্ট নামক বিশেষ কোষটি হাইড্রাকে আত্মরক্ষা ও চলনে সহায়তা করে।
আত্মরক্ষায় ভূমিকা :
i. নিডোসাইট কোষের পেনিট্র্যান্ট ধরনের নেমাটোসিস্ট শত্রুকে কাঁটাবিদ্ধ করে এবং হিপনোটক্সিন রস নিক্ষেপের মাধ্যমে অবশ করে ফেলে।
ii. ভলভেন্ট ধরনের নেমাটোসিস্ট শত্রুকে পেঁচিয়ে বা জড়িয়ে ধরে আটকে রাখে।
iii. স্টেরিওলাইন গ্লুটিন্যান্টের আঠালো রস শত্রুকে আটকাতে ব্যবহৃত হয়।
iv. স্ট্রেপটোলাইন গ্লুটিন্যান্টের এক সারি কাঁটা শত্রুর দেহে বিদ্ধ হয় এবং এর ক্ষরিত আঠালো রস শত্রুকে আটকাতে ব্যবহৃত হয়। এভাবেই নিডোসাইট কোষের বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট নানাভাবে শত্রু থেকে হাইড্রাকে রক্ষা করে।
চলনে ভূমিকা: হাইড্রার চলনের জন্য পৃথক কোনো অঙ্গ নেই। এজন্য এটি দেহের বিভিন্ন অংশকে চলনের সময় ব্যবহার করে। এ সময় দেহকোষের ফাঁকে অবস্থিত বিশেষ করে কর্ষিকাস্থ নেমাটোসিস্ট চলনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে।
i. লুপিং চলনে হাইড্রা যখন তার দেহকে বাঁকিয়ে মৌখিক তলকে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে, তখন এটি কর্ষিকার গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিকে আটকে ধরে।
ii. সমারসল্টিং ধরনের চলনেও হাইড্রা কর্ষিকায় অবস্থিত গ্লুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে গতিপথকে স্পর্শ করে।
এভাবে বিভিন্ন ধরনের চলনে হাইড্রা কর্ষিকা বা দেহের কোন অংশকে চলন তলের সাথে আটকাতে নিডোসাইট কোষ ব্যবহার করে থাকে।