হাইড্রার বহিঃত্বকের তুলনায় অন্তত্বকে যে কোষগুলো অনুপস্থিত তা হলো "নিডোসাইট ও জনন কোষ"। নিম্নে এদের বর্ণনা দেওয়া হল।
হাইড্রা নিডারিয়া পর্বভুক্ত সরল গড়নের জলজ একটি প্রাণী। হাইড্রার দেহপ্রাচীর সিলেন্টেরন কে বেষ্টন করে অবস্থান করে। এ প্রাচীরের কোষগুলো দুটি স্তরে বিন্যস্ত থাকে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস। ভ্রুণ অবস্থায় এরা এক্টোডার্ম ও ও এন্ডোডার্ম নামে পরিচিত। হাইড্রার বহিঃত্বকে ৭ ধরনের কোষ রয়েছে এবং অন্তঃত্বকে ৫ ধরনের কোষ রয়েছে। নিম্নের জনন কোষ ও নিডোসাইটের বর্ণনা দেওয়া হল
জনন কোষ: জনন কোষ দুধরনের শুক্রাণু ও ডিম্বাণু। পরিণত শুক্রাণু অতি ক্ষুদ্র একটি কোষ এবং নিউক্লিয়াস যুক্ত মস্তক, সেন্ট্রিওল যুক্ত একটি সংকীর্ণ মধ্যখন্ড একটি লম্বা বিচলনক্ষম লেজ নিয়ে গঠিত। পরিণত ডিম্বক বড় ও গোল যার সাথে তিনটি পোলার বডি যুক্ত থাকে। জনন কোষ যৌন জনন অংশগ্রহণ করে।
নিডোসাইট : পদতল ছাড়া হাইড্রার বহিঃত্বকের সর্বত্র নিডোসাইট থাকে। বিশেষ করে কর্ষিকার পেশি আবরণী কোষ এর ফাঁকে ফাঁকে। নিডোসাইট এর কোষগুলো গোল, ডিম্বাকার বা পেয়ালাকার এবং নিচের দিকে নিউক্লিয়াসবাহী দ্বৈত আবরণ বেষ্টিত। নিডোসাইটে নেমাটোসিস্ট থাকে যা পেঁচানো সুতাযুক্ত। আদর্শ নেমাটোসিস্টের সুতার গোড়ায় তিনটি বড় কাটার মত বার্ব থাকে। এটি হিপ্নোটক্সিন নামক বিষাক্ত রসে পূর্ণ থাকে। পরিস্ফুটনরত নিডোসাইট কে নিডোব্লাস্ট বলে।এটি চলনে সহায়তা করে আত্মরক্ষায় ব্যবহৃত হয়, শিকারে সহায়তা করে।