উদ্দীপকের বিশেষ গোষ্ঠী হল ইন্টারস্টিশিয়াল কোষ যা প্রজনন ও পুনরুৎপত্তি তে সহায়তা করে।
হাইড্রা একটি দ্বি-স্তরী বা ডিপ্লোব্লাস্টিক কোষ-টিস্যু মাত্রার প্রাণী। এদের স্থায়ী জননাঙ্গ থাকে না। কিউটিকলে আবৃত এপিডার্মিস হাইড্রার বহিরাবরণ গঠন করে এবং এর অন্তত্বক সিলেন্টেরন কে পরিবেষ্টন করে অবস্থান করে। এ উভয় ত্বকের মধ্যে বিদ্যমান একটি কোষ হলো ইন্টারস্টিশিয়াল কোষ।
পেশি আবরণী কোষ এর অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে, গুচ্ছাকার, মেসোগ্লিয়া ঘেঁষে ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করে। এ কোষ সাধারণত গোলাকার, ডিম্বাকার বা ত্রিকোণাকার হয়। ইন্টারস্টিশিয়াল কোষ প্রয়োজনে অন্য যেকোন ধরনের কোষ গঠনে সহায়তা করে বা বহিত্বকীয় কোষে পরিণত হয়। এরা পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। এদের দেহের কোন অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে তা পরবর্তীতে পূর্ণ প্রাণীতে পরিণত হয়। ইন্টারস্টিশিয়াল কোষ স্পার্মাটোজেনেসিস ও উজেনেসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিষেকের সহায়তা করে। এরপর মরুলা-> ব্লাস্টুলা-> গ্যাস্ট্রুলা ->হাইড্রুলা(অপত্য হাইড্রা) -> পূর্ণাঙ্গ হাইড্রা।
এভাবে ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার প্রজনন ও পুনরুৎপত্তি তে সহায়তা করে।