শেয়ারFacebookWhatsApp

মিথোজীবিতা বলতে কী বোঝ?

উত্তর: মিথোজীবিতা বা সিমবায়োসিস (symbiosis; গ্রিক. symbioum = live together) এর ব্যুৎপত্তিগত অর্থ-একত্রে বাস করা । মিথোজীবিতা তিনটি ভিন্ন মাত্রার হতে পার । তবে Hydra-র ক্ষেত্রে মিথোজীবিতার সংজ্ঞা হলো- যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জীবদুটিকে মিথোজীবী (symbiont) বলা হয়। উদাহরণ- Hydra viridissima (=Chlorohydra viridissima) নামক সবুজ হাইড্রা ও Zoochlorella নামক এককোষী সবুজ শৈবালের মধ্যে এ সম্পর্ক সুস্পষ্ট দেখা যায়।

HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল

মিথোজীবিতা বলতে কী বোঝ?

উদ্দীপক

শ্বসন অঙ্গের ভিন্নতার পাশাপাশি ঘাসফড়িং ও রুই মাছের রক্ত সংবহনেও ভিন্নতা লক্ষণীয়।

Barisal · 2022

উত্তর

Hydra-র এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত জেলির মতো, স্বচ্ছ, স্থিতিস্থাপক স্তরকে মেসোগ্লিয়া বলে ।

উত্তর

মিথোজীবিতা বা সিমবায়োসিস (symbiosis; গ্রিক. symbioum = live together) এর ব্যুৎপত্তিগত অর্থ-একত্রে বাস করা । মিথোজীবিতা তিনটি ভিন্ন মাত্রার হতে পার । তবে Hydra-র ক্ষেত্রে মিথোজীবিতার সংজ্ঞা হলো- যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জীবদুটিকে মিথোজীবী (symbiont) বলা হয়। উদাহরণ- Hydra viridissima (=Chlorohydra viridissima) নামক সবুজ হাইড্রা ও Zoochlorella নামক এককোষী সবুজ শৈবালের মধ্যে এ সম্পর্ক সুস্পষ্ট দেখা যায়।

উত্তর

ঘাসফড়িং-এর ট্রাকিয়ালতন্ত্র (শ্বসনতন্ত্র) নিচে বর্ণিত অঙ্গগুলো নিয়ে গঠিত । ১. শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল (Spiracle) : ১০ জোড়া ২. শ্বাসনালি বা ট্রাকিয়া (Tracheae) : অসংখ্য ৩. বায়ুথলি (Air Sac) : অসংখ্য ৪. প্রান্তীয় কোষ বা ট্রাকিওল কোষ (Tracheole cell) : অসংখ্য ৫. ট্রাকিওল (Tracheole) : অসংখ্য নিচে বিস্তারিত দেয়া হল:১. শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল (Spiracle) : ১০ জোড়া ।স্পাইরাকলগুলো সরাসরি ট্রাকিয়ায় মুক্ত হয়। স্পাইরাকল দিয়ে দেহে বায়ু প্রবেশ করে। এরা ধুলোবালি, জীবাণু, পানি ইত্যাদির প্রবেশ রোধ করে। ২. শ্বাসনালি বা ট্রাকিয়া (Tracheae) : অসংখ্য : শ্বাসরন্ধ্র বন্ধ থাকলে দেহ থেকে জলীয় বাষ্প বেরোতে পারে না। বক্ষ অঞ্চলের শ্বাসনালি বা ট্রাকিয়া (Tracheae) প্রতিটি স্পাইরাল অ্যাট্রিয়াম (atrium) নামক একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত। কাজ-ট্রাকিয়া সমগ্র দেহে শ্বাসনিক গ্যাস পরিবহন করে।৩. বায়ুথলি (Air Sac) : অসংখ্য: এগুলো অতিরিক্ত বায়ু ধরে রাখে। শ্বসনের সময় উদরের সঙ্কোচন-প্রসারণের মাধ্যমে এরা ট্রাকিয়ালতন্ত্রে বায়ু সরবরাহ নিয়ন্ত্রণ করে। ৪. প্রান্তীয় কোষ বা ট্রাকিওল কোষ (Tracheole cell) : অসংখ্য : দেহকোষ ও ট্রাকিয়া মধ্যস্থ গ্যাসের আদান-প্রদানে ট্রাকিওল কোষ বিশেষ ভূমিকা পালন করে । ৫. ট্রাকিওল (Tracheole) : অসংখ্য: দেহকোষে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর বিনিময়ে ট্রাকিওল রস মূখ্য ভূমিকা পালন করে

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রানীদুটি হল রুই মাছ ও ঘাসফড়িঙ। এদের রক্ত সংবহনে ভিন্নতা লক্ষ করা যায়ঘাসফড়িঙ এর রক্ত সংবাহন মুক্তধরণের আর রুই মাছের রক্ত সংবহন বদ্ধ ধরনের। ঘাসফড়িঙ এর রক্ত সংবহন- হৃদযন্ত্র ও অ্যালারি পেশির সঙ্কোচন-প্রসারণের ফলেই ঘাসফড়িং-এর দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহিত হয় । হৃদ্যন্ত্রের প্রত্যেক প্রকোষ্ঠ ক্রমাগত ঢেউয়ের মতো সঙ্কুচিত ও প্রসারিত হয়। ঘাসফড়িং-এর হৃত্যন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে ১০০ থেকে ১১০ বার। রক্ত সংবহন প্রক্রিয়াটি নিম্নোক্তভাবে সম্পাদিত হয়। ১. অ্যালারি পেশিসমূহের সঙ্কোচনের ফলে রক্ত পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে । ২. এসময় হৃত্যন্ত্রের প্রকোষ্ঠগুলোর প্রসারণের ফলে রক্ত অস্ট্রিয়ার মাধ্যমে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃত্যন্ত্রের গহ্বরে প্রবেশ করে। ৩. হৃত্যন্ত্রের সকল প্রকোষ্ঠ রক্তপূর্ণ হলে এর শেষ প্রকোষ্ঠ থেকে একটি ধারাবাহিক সঙ্কোচনী ঢেউ সামনের প্রকোষ্ঠগুলোর দিকে ধাবিত হয়। ৪. ফলে রক্ত সম্মুখ অ্যাওর্টার সাইনাসে প্রবেশ করে। ৫. এরপর রক্ত পশ্চাৎমুখী হয়ে পেরিভিসেরাল সাইনাস ও শেষে পেরিনিউরাল সাইনাসে প্রবেশ করে দেহের অংশে সঞ্চালিত হয় । ৬. অ্যালারি পেশির কার্যকারিতায় রক্ত পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে এবং চক্রের পুনরাবৃত্তি ঘটায়। রুই মাছের রক্ত সংবহন সঙ্কোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত পরিবহন করে । কপাটিকাসমূহের নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত সংবহনের একমুখিতা দেখা যায় এবং এ ধরনের হৃৎপিণ্ডকে এক চক্রী হৃৎপিণ্ড (single circuit heart) বলে । হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল CO,-সমৃদ্ধ রক্ত বাহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট (venous heart) বা শিরা হৃৎপিণ্ড বলা হয়ে থাকে । হৃৎপিণ্ড থেকে CO2-সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে 02-সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় প্রেরিত হয় এবং ফুলকা থেকে সারাদেহ হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। একটি ছন্দোময় তালে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ নির্দিষ্ট সময় অন্তর সঙ্কুচিত হয় । প্রথমে সাইনাস ভেনোসাসে সঙ্কোচন ঘটে । পরে ক্রমে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল ও বাল্বাস আর্টারিওসাস সঙ্কুচিত হয় । হৃৎপিণ্ডের প্রতিবার সঙ্কোচনকে সিস্টোল (systole) বলে । সিস্টোলের পরপরই হৃৎপিণ্ড প্রসারিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে । হৃৎপিণ্ডের প্রসারণ প্রক্রিয়াকে বলে ডায়াস্টোল (diastole) । হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে । "রক্তের গতিপথ : সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল → বাল্বাস আর্টারিওসাস → ফুলকা
HSCBiology 2nd PaperChapter 2: প্রাণীর পরিচিতিBarisal
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অঙ্গে যায় ii. এটি ফুলকা হতে CO2CO_{2} যুক্ত রক্তবহন করে iii. এর শাখা পার্শ্বীয় ধমনিতে যুক্ত হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—

Dinajpur · 2016

  • হৎপিণ্ড ও ফুলকা
  • ফুলকা ও সারাদেহ
  • ফুলকা ও হূৎপিণ্ড
  • হৃৎপিণ্ড ও সারাদেহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iii. একমুখী রক্ত প্রবাহবিশিষ্ট নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত অংশটির নাম কী?

Comilla · 2016

  • ভেন্ট্রিকল
  • বাল্বাস আর্টারিওসাস
  • অ্যাট্রিয়াম
  • সাইনাস ভেনোসাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসিল হতে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i
  • ii
  • i ও ii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

Dinajpur · 2016

  • স্বাদ গ্রহণ
  • সর্বভূক
  • ম্যান্ডিবল ও দাঁত
  • চর্বণ কৌশল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোন অঙ্গটি খাবার খাদ্যনালিতে প্রেরণে অধিকতর সহায়তা করে?

Dinajpur · 2016

  • হাইপোফ্যারিংক্স
  • ম্যান্ডিবল
  • ম্যাক্সিলা
  • ল্যাবিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.হাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. R

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চিত্রে Q অংশটির নাম কী?

Jessore · 2016

  • পেনিট্যান্ট
  • স্ট্রেপটোলিন ঘুটিন্যান্ট
  • স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
  • ভলভেন্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিতে চলতে পারে iii. প্রতিবারে দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট iii. ক্ষণপদীয় কোষ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অউদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iউদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটির নাম কী?উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসউদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধখাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোহাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. Rচিত্রে Q অংশটির নাম কী?i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিউদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।