সাইক্লয়েড আঁইশ দ্বারা কীভাবে বয়স নির্ণয় করা হয় ?
উত্তর: রুইমাছের দেহকাও সাইক্লয়েড আঁইশ দ্বারা আবৃত। আঁইশ দেখতে চাকতির ন্যায়, মোটামুটি গোলাকার ও রূপালি চকচকে। আঁইশের কেন্দ্রভাগ পুরু এবং কিনারার দিক ক্রমশ পাতলা। আঁইশের কেন্দ্রে একটি স্বচ্ছ অংশ দেখা যায়। একে ফোকাস বা নিউক্লিয়াস বলে। এই ফোকাসের চারদিকে সারকুলাস ও আ্যানুলাস অথবা বার্ষিক বৃদ্ধিরেখা নামক দু'ধরনের বৃত্তাকার রেখা অবস্থান করে। বার্ষিক বৃদ্ধিরেখাগুলো গভীর, স্পষ্ট ও মোটা হয় এবং বছরে মাত্র একটি করে সৃষ্টি হয়। এই রেখার সাহায্যে রুইমাছের বয়স ও বৃদ্ধিহার নির্ণয় করা হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
সাইক্লয়েড আঁইশ দ্বারা কীভাবে বয়স নির্ণয় করা হয় ?
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
রুইমাছের মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিকনালির উপরে অবস্থিত পাতলা প্রাচীরবিশিষ্ট থলির নাম বায়ুথলি বা পটকা। এটি দেখতে চকচকে সাদা থলির মতো এবং বিভিন্ন ধরনের গ্যাসে (অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড) পূর্ণ থাকে । বায়ুথলিটি সম্মুখস্থ ছোট ও পেছনের বড় প্রকোষ্ঠে বিভক্ত। দুটি প্রকোষ্ঠের মাঝখানে একটি খাঁজ রয়েছে। সম্মুখ প্রকোষ্ঠ একটি সরু নল দিয়ে অন্ননালির সাথে যুক্ত থাকে । এ নলের নাম নিউম্যাটিক নালি। এটি অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে। বায়ুথলির বাইরের দিক ঘনসন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ। এর প্রাচীর দুটি স্তর নিয়ে গঠিত । বাইরের যোজক টিস্যু দ্বারা গঠিত স্তর টিউনিকা এক্সটার্না এবং ভিতরে মসৃণ পেশি নির্মিত স্তর টিউনিকা ইন্টারনা। বায়ুথলির অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম সংলগ্ন একটি লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে। গ্রন্থিতে ঘনসন্নিবিষ্ট অসংখ্য কৈশিকনালি দেখা যায় যাদের রেটিয়া মিরাবিলিয়া বলা হয় । সামনের প্রকোষ্ঠের এ গ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস দ্বারা বায়ুথলি পূর্ণ হয়। কিন্তু পেছনের প্রকোষ্ঠে বিদ্যমান এ গ্রন্থি গ্যাস শোষণ করে।উত্তর