ভেনাস হার্ট বলতে কী বুঝ?
উত্তর: ভেনাস হার্টকে শিরা হৃদপিন্ড বলা হয় । হৃদপিণ্ডের যে প্রকষ্ঠের দিয়ে শুধুমাত্র অশুদ্ধ রক্ত (CO2 যুক্ত রক্ত ) প্রবাহিত হয় সেগুলিকে ভেনাস হার্ট বলা হয়। আমাদের ক্ষেত্রে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে দিয়ে অশুদ্ধ রক্ত প্রবাহিত হয় তাই ওই প্রকষ্ঠো দুটিকে একসাথে ভেনাস হার্ট বলা হয়। মাছেদের হৃদপিন্ডকে ভেনাস হৃদপিন্ড বলা হয়ে থাকে কারণ মাছেদের হৃদপিন্ড মাত্র দুটি প্রকষ্ঠো আছে এবং ওই দুটি দিয়ে শুধুমাত্র অশুদ্ধ রক্ত প্রবাহিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
ভেনাস হার্ট বলতে কী বুঝ?
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
রুইমাছের মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিকনালির উপরে অবস্থিত পাতলা প্রাচীরবিশিষ্ট থলির নাম বায়ুথলি বা পটকা। এটি দেখতে চকচকে সাদা থলির মতো এবং বিভিন্ন ধরনের গ্যাসে (অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড) পূর্ণ থাকে । বায়ুথলিটি সম্মুখস্থ ছোট ও পেছনের বড় প্রকোষ্ঠে বিভক্ত। দুটি প্রকোষ্ঠের মাঝখানে একটি খাঁজ রয়েছে। সম্মুখ প্রকোষ্ঠ একটি সরু নল দিয়ে অন্ননালির সাথে যুক্ত থাকে । এ নলের নাম নিউম্যাটিক নালি। এটি অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে। বায়ুথলির বাইরের দিক ঘনসন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ। এর প্রাচীর দুটি স্তর নিয়ে গঠিত । বাইরের যোজক টিস্যু দ্বারা গঠিত স্তর টিউনিকা এক্সটার্না এবং ভিতরে মসৃণ পেশি নির্মিত স্তর টিউনিকা ইন্টারনা। বায়ুথলির অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম সংলগ্ন একটি লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে। গ্রন্থিতে ঘনসন্নিবিষ্ট অসংখ্য কৈশিকনালি দেখা যায় যাদের রেটিয়া মিরাবিলিয়া বলা হয় । সামনের প্রকোষ্ঠের এ গ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস দ্বারা বায়ুথলি পূর্ণ হয়। কিন্তু পেছনের প্রকোষ্ঠে বিদ্যমান এ গ্রন্থি গ্যাস শোষণ করে।উত্তর