উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো হাইড্রা। জীবন পরিচালনায় হাইড্রোকোর্স পর্যায় কাজ বন্টন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো:
কোষভিত্তিক শ্রম বন্টন:
১. পেশী-আবরণী কোষ: এসব কোষ দেহের আবরণ তৈরি করে এবং দেহের সংকোচন ও প্রসারণ ঘটিয়ে পরোক্ষভাবে আত্মরক্ষা, চলন ও শিকার ধরার কাজে অংশ নেয়।
২. ইন্টারস্টিশিয়াল কোষ মুকুল, শুক্রাশয় ও ডিম্বাশয় দেহের যে কোন অংশ পুনর্গঠনের সক্রিয় ভূমিকা পালন করে।
৩. নিডোসাইট: এসব কোষ আত্মরক্ষা, শিকার ধরা ও চলণে ব্যবহৃত হয়।
৪. সংবেদী কোষ: পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করা এদের কাজ।
৫. স্নায়ু কোষ: সংবেদী কোষ কর্তৃক গৃহীত উদ্দীপনা অনুযায়ী উপর্যুক্ত প্রতিবেদক সৃষ্টি করে এবং সকল কোষের কাজের মধ্যে সমন্বয় সাধন করে।
৬. গ্রন্থি কোষ: গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ মিউকাস ও বিভিন্ন প্রকার এনজাইম নিঃসরণ করে পরিপাকে সহায়তা করে। পাদচাকরিতে উপস্থিত গ্রন্থি কোষ থেকে নিঃসৃত আঠালো রস হাইড্রোক্স এ কোন বস্তুর সাথে আটকে রাখতে সহায়তা করে এবং বুদবুদ গঠনের মাধ্যমে ভেসে চলতে সাহায্য করে।
৭. পুষ্টি-পেশিকোষ: বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন করে।