শেয়ারFacebookWhatsApp

BMI বলতে কী বোঝায়?

উত্তর: দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচক হলো BMI (Body Mass Index)। দেহের মোট ওজনকে (কেজি এককে) উচ্চতার (মিটার এককে) বর্গ দিয়ে ভাগ করলে BMI পাওয়া যায়। একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির BMI ১৮.৫-২৪.৯ মধ্যে থাকে। BMI মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে।

HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল

BMI বলতে কী বোঝায়?

উদ্দীপক

রাজু মিঠা পানিতে বসবাসকারী একটি প্রাণী সম্পর্কে জানল যার গ্রীক পুরাণে বর্ণিত প্রাণীর মত পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে। সে আরও জানল এসব প্রাণিদেহে বিশেষ কোষ রয়েছে যা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা ও চলনে সহায়তা করে।

Barisal · 2017

উত্তর

পরিপাক হলো একটি জৈব রাসায়নিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে প্রাণিদেহে গৃহীত জটিল, অদ্রবণীয়, অশোষণীয় খাদ্য উপাদানসমূহ বিভিন্ন হরমোনের প্রভাবে ও এনজাইমের সহায়তায় দ্রবণীয় সরল ও তরল এবং দেহকোষের শোষণ উপযোগী হয়ে ওঠে।

উত্তর

দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচক হলো BMI (Body Mass Index)। দেহের মোট ওজনকে (কেজি এককে) উচ্চতার (মিটার এককে) বর্গ দিয়ে ভাগ করলে BMI পাওয়া যায়। একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির BMI ১৮.৫-২৪.৯ মধ্যে থাকে। BMI মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের বর্ণিত প্রাণীটি হলো হাইড্রা। এর বিশেষ কোষটি হলো নিডোসাইট কোষ। নিচে নিডোসাইটের গঠন চিত্রসহ দেওয়া হলো- কর্ষিকা ব্যতীত এরা এককভাবে থাকে। কর্ষিকায় বিদ্যমান গুচ্ছাকার নিডোসাইট কোষ ব্যাটারী নামে পরিচিত। একটি আদর্শ নিডোসাইট কোষ দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত। স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজমসহ সকল কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে। কোষের অভ্যন্তরস্থ গহ্বর ও সূত্রকযুক্ত থলেটি হলো নেমাটোসিস্ট। গহ্বরটি আমিষ ও ফেনলের সমন্বয়ে গঠিত বিষাক্ত তরল হিপনোটক্সিন দ্বারা পূর্ণ থাকে। লম্বা সরু, ফাঁপা সূত্রকটি থলের সরু সম্মুখ প্রান্তে লাগানো থাকে। সূত্রকের গোড়ায় তিনটি বড় ও অসংখ্য ছোট কাঁটা থাকে। স্বাভাবিক অবস্থায় সূত্রকটি থলের ভেতর ঢোকানো থাকে। স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্টের সূত্রক ও থলি যে ঢাকনা দিয়ে আবৃত থাকে, তাই অপারকুলাম। উন্মুক্ত অবস্থায় এটি পাশে সরে যায়। নিডোসাইট কোষের মুক্ত প্রান্তের শক্ত, দৃঢ়, সংবেদনশীল কাঁটাটি হলো নিডোসিল। এটি ট্রিগারের মত কাজ করার ফলে প্যাঁচানো সূত্রকটি বাইরে বেরিয়ে আসে। কোষস্থ সাইটোপ্লাজম ও নেমাটোসিস্টের প্রাচীরে সংকোচনশীল কিছু পেশিতন্তু থাকে। এছাড়াও কোষের নিচের প্রান্তে ল্যাসো নামের একটি প্যাঁচানো সূত্র থাকে।

উত্তর

উদ্দীপকের প্রাণী হলো হাইড্রা এবং বিশেষ কোষটি হলো নিডোসাইট কোষ। এটি খাদ্যগ্রহণ, আত্মরক্ষা ও চলনে সহায়তা করে। হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকের সর্বত্র বিশেষ করে কর্ষিকায় এসব কোষ থাকে। হাইড্রার খাদ্য গ্রহণের প্রধানতম অঙ্গ হলো কর্ষিকা ও নিডোসাইটের নেমাটোসিস্টসমূহ। ক্ষুধার্ত হাইড্রা পানিতে মুক্তভাবে ভেসে থাকার সময় শিকারের সন্ধানে কর্ষিকা প্রসারিত করে রাখে। কোনো শিকার কর্ষিকার কাছে আসতেই কর্ষিকার পেনিট্র্যান্ট নেমাটোসিস্টের সূত্রটি শিকারের গায়ে বিদ্ধ করে। তারপর হিপনোটক্সিন বিষটি শিকারের গায়ে প্রবেশ করিয়ে তাকে অসাড় করে ফেলে। এ সময় ভলভেন্ট নেমাটোসিস্ট শিকারকে পেঁচিয়ে ফেলে এবং গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের কাঁটা ও সূত্রকের সাহায্যে একে আঁকড়ে ধরে রাখে। কর্ষিকাগুলো এ অবস্থায় শিকারকে মুখের কাছে নিয়ে আসে ও প্রসারিত মুখছিদ্রটি খাদ্য গ্রহণ করে। এছাড়া নেমাটোসিস্টের সাহায্যে হাইড্রা হাঁমাগুড়ি ও ডিগবাজী পদ্ধতিতে চলন সম্পন্ন করে। কর্ষিকার গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট চলন তলকে আঁকড়ে ধরতে সাহায্য করে। ফলে পেশি-আবরণী কোষের সংকোচনের মাধ্যমে হাইড্রার দেহ সামনের দিকে এগিয়ে যায়। এছাড়াও হাইড্রার নিডোসাইট কোষ আত্মরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCBiology 2nd PaperChapter 2: প্রাণীর পরিচিতিBarisal
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অঙ্গে যায় ii. এটি ফুলকা হতে CO2CO_{2} যুক্ত রক্তবহন করে iii. এর শাখা পার্শ্বীয় ধমনিতে যুক্ত হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iii. একমুখী রক্ত প্রবাহবিশিষ্ট নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত অংশটির নাম কী?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসিল হতে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোন অঙ্গটি খাবার খাদ্যনালিতে প্রেরণে অধিকতর সহায়তা করে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.হাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. R

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চিত্রে Q অংশটির নাম কী?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিতে চলতে পারে iii. প্রতিবারে দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট iii. ক্ষণপদীয় কোষ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের ধমনির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? i. এর সাবক্ল্যাভিয়ান শাখা আন্ত্রিক অউদ্দীপকের A ও B অঙ্গদ্বয় যথাক্রমে—উদ্দীপকের অঙ্গটি— i. চার প্রকোষ্ঠবিশিষ্ট ii. পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে iউদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটির নাম কী?উল্লিখিত অঙ্গ- i. পরিপাক নালিতে উন্মুক্ত ii. রেচন পদার্থ নিষ্কাশন করে iii. হিমোসউদ্দীপকে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়— i. ঘাসফড়িংয়ে ii. আরশোলায় iii. রুই মাছে খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধখাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের প্রথম প্রাণীর কোহাইড্রা শিকারকে প্যাচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে— i. P ii. Q iii. Rচিত্রে Q অংশটির নাম কী?i ও ii উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি- i. লম্বা দূরত্ব অতিক্রম করে ii. দ্রুত গতিউদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে- i. পেশি আবরণী কোষ ii. গ্লুটিন্যান্ট নে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।