উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটি হলো বুই মাছের হৃৎপিণ্ড। এটি সংকোচন-প্রসারণের মাধ্যমে রক্ত সংবহন করে থাকে। নিচে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন চিত্রসহ দেওয়া হলো-
রুই মাছের হূৎপিণ্ড অলিন্দ ও নিলয় নামক দুই প্রকোষ্ঠ নিয়ে গঠিত। এছাড়া সাইনাস ভেনোসাস নামক একটি উপ-প্রকোষ্ঠ থাকে। অলিন্দ হলো পাতলা প্রাচীরবিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ। এটি একদিকে সাইনাস ভেনোসাস এবং অন্যদিকে নিলয়ের সাথে যুক্ত। নিলয় পুরু মাংসের প্রাচীরবিশিষ্ট প্রকোষ্ঠ। নিলয়ের সম্মুখে বাল্বাস আর্টারিওসাস নামের একটি গঠন দেখা যায়, যা মূলত অঙ্গীয় ধমনির স্ফীত হওয়া গোড়া বা মূল।
রুই মাছের উপপ্রকোষ্ঠ ও প্রকোষ্ঠগুলোর সংযোজনস্থলের ছিদ্রে কপাটিকা থাকে। কপাটিকাগুলো হলো-
i. সাইনাস ভেনোসাস ও অলিন্দের মাঝের ছিদ্রপথে থাকে সাইনো- অ্যাট্রিয়াল কপাটিকা।
ii. অলিন্দ ও নিলয়ের মাঝে অবস্থিত ছিদ্রপথে রয়েছে অ্যাট্রিও- ভেন্ট্রিকুলার কপাটিকা।
iii. নিলয় ও বাল্বাস অ্যাওটার মাঝে অবস্থান করে ভেন্ট্রিকুলো-বাল্বাস কপাটিকা।