"Y" ফুলটি যে গোত্রের প্রতিনিধিত্ব করে তার অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের "Y" ফুলটি হলো ধান। ধান Poaceae গোত্রের উদ্ভিদ। নিচে Poaceae গোত্রের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো: ১. খাদ্যশস্য হিসেবে: Poaceae গোত্রের উদ্ভিদ যেমন- ধান, গম, ভুট্টা, যব, জোয়ার ইত্যাদি খাদ্যশস্য হিসেবে মানুষের খাদ্যের যোগান দিয়ে থাকে। ২. গোখাদ্য হিসেবে: হাজার প্রজাতির ঘাস, যেমন- দূর্বাঘাস, কার্পেট ঘাস, ধানের পাতা, তৃণকান্ড ইত্যাদি ব্যবহৃত হয়। ৩. কাগজ ও শিল্পোৎপাদনে: বাশ, নলখাগড়া, আখের ছোবড়া, উলুখড় থেকে কাগজ তৈরি করা হয়। ৪. গুড় ও চিনি উৎপাদনে: চিনিকলে আখের রস থেকে চিনি ও গুড় তৈরি করা হয়। পৃথিবীর প্রধান চিনি উৎপাদনকারী উদ্ভিদ হচ্ছে আখ। ৫. ভেষজ হিসেবে: আরগটের জন্য রাই গাছ চাষ করা হয়। আরগট উদ্ভিদ থেকে প্রস্তুত আরগট মিকশ্চার প্রসূতিদের জরায়ু সংকোচনের প্রতিষেধক হিসেবে প্রয়োগ করা হয়। দূর্বাঘাস রক্তপাত বন্ধে ব্যবহৃত হয়।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
"Y" ফুলটি যে গোত্রের প্রতিনিধিত্ব করে তার অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষ…
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: জবা ফুলের পুস্পপ্রতীক।উত্তর