উদ্দীপকের প্রথম উদ্ভিদটির পুংজননাঙ্গের গঠন বর্ণনা কর।
উত্তর: পামফার্ন বা সাইকাসের পুং জননাঙ্গের গঠন নিম্মে দেয়া হলোঃপুং Cycas উদ্ভিদের শীর্ষে অসংখ্য পুংরেণুপর (microsporophyll) সৃষ্টি হয় যা একত্রিত হয়ে একটি মোচাকৃতির পুংস্ট্রোবিলাস তৈরি করে। পুংরেণুপত্রের সরু বর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলে। পুংরেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরাঞ্জিয়া (একবচনে স্পোরাঞ্জিয়াম) তৈরি হয়। ২-৫টি স্পোরাঞ্জিয়া একত্রে অবস্থান করে, যাকে সোরাস (বহুবচনে সোরাই) বলে। স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়। প্রতিটি স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পুংরেণু (microspore) তৈরি করে। পুংরেণু হতে পরে শুক্রাণু তৈরি হয়। পুংরেণু বায়ুবাহিত হয়ে স্ত্রী উদ্ভিদে ডিম্বকের অগ্রভাগের প্রকোষ্ঠে পতিত হয় এবং পোলেন টিউব সৃষ্টি করে । পোলেন টিউবের ভেতরে শুক্রাণু তৈরি হয়। Cycas-এর শুক্রাণু লাটিমের মতো, বহু ফ্লাজেলাবিশিষ্ট এবং উদ্ভিদকূলের মধ্যে সর্ববৃহৎ। পোলেন টিউব হতে এই শুক্রাণু আর্কিগোনিয়াস্থ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট (2n) তৈরি করে। পরবর্তীতে ডিম্বকটি একটি বীজে পরিণত হয়। বীজ অঙ্কুরিত হয়ে নতুন Cycas উদ্ভিদের সৃষ্টি হয়।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকের প্রথম উদ্ভিদটির পুংজননাঙ্গের গঠন বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর