চিত্রের 'N [গণিত] ও 'O [গণিত] উদ্ভিদগোত্রের বৈশিষ্টোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে N হলো জবা ফুলের একগুচ্ছ পুংকেশর ও 'O [গণিত] হলো ধানের পালকের ন্যায় গর্ভমুণ্ড। এরা যথাক্রমে Malvaceae ও Poaceae গোত্রকে নির্দেশ করছে। নিচে Malvaceae ও Poaceae উদ্ভিদ গোত্রের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. Malvaceae - গোত্রের উদ্ভিদ দ্বিবীজপত্রী। অপরদিকে Poaceae গোত্রের উদ্ভিদ একবীজপত্রী। ২. Malvaceae গোত্রের কান্ড মিউসিলেজপূর্ণ এবং পর্বমধ্য ফাঁপা নয়। কিন্তু Poaceae গোত্রের উদ্ভিদ কান্ডে কখনই মিউসিলেজ • থাকে না এবং এদের কাণ্ড নলাকার ও পর্বমধ্য ফাঁপা। ৩. Malvaceae গোত্রের উদ্ভিদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস থাকে, তবে Poaceae গোত্রের উদ্ভিদে পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। 8. Malvaceae গোত্রের উদ্ভিদে প্রধান মূল দেখা গেলেও Poaceae গোত্রের উদ্ভিদে গুচ্ছ মূল থাকে। ৫. Malvaceae গোত্রের উদ্ভিদে উপপত্র থাকে, কিন্তু Poaceae গোত্রের উদ্ভিদে কোনো উপপত্র থাকে না। ৬. Malvaceae গোত্রের উদ্ভিদে বৃক্কাকার পরাগধানী থাকে, কিন্তু Poaceae গোত্রের উদ্ভিদের রেখাকার পরাগধানী দেখা যায়। ৭. Malvaceae গোত্রের অমরাবিন্যাস অক্ষীয়, কিন্তু Poaceae গোত্রের অমরাবিন্যাস মূলীয়। ৮. Malvaceae গোত্রের ফল সাধারণত ক্যাপসিউল, কখনও বেরি, কিন্তু Poaceae গোত্রের ফল ক্যারিওপসিস। ৯. Malvaceae গোত্রের উদ্ভিদের পুষ্পবিন্যাস একক (সাইমোস)। অপরদিকে Poaceae গোত্রের উদ্ভিদের পুষ্পবিন্যাস স্পাইকলেট। ১০. Malvaceae গোত্রের উদ্ভিদের ফুলের স্ত্রীস্তবকে গর্ভাশয় সাধারণত ৫- প্রকোষ্ঠবিশিষ্ট। কিন্তু Poaceae গোত্রের উদ্ভিদের ফুলের গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
চিত্রের 'N ও 'O উদ্ভিদগোত্রের বৈশিষ্টোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর