উদ্দীপকে নির্দেশিত M ও N এর মধ্যে তুলনা করো।
উত্তর: উদ্দীপকে চিত্র-M হলো Cycas উদ্ভিদের মাইক্রোস্পোরোফিল এবং চিত্র-N হলো মেগাস্পোরোফিল। নিচে এদের মধ্যে তুলনা করা হলো- i. মাইক্রোস্পোরোফিল চ্যাপ্টা ও কাষ্ঠল প্রকৃতির এবং এর শীর্ষপ্রান্ত ত্রিভুজাকার ও বন্ধ্যা। মেগাস্পোরোফিলের শীর্ষভাগ সাপের ফণার মতো এবং নিম্নাংশ বৃত্তাকার। ii. মাইক্রোস্পোরোফিলের নিম্নতলে অসংখ্য স্পোরাঞ্জিয়া সৃষ্টি হয় এবং ৩-৪টি স্পোরাঞ্জিয়া একত্রে থেকে সোরাস গঠন করে। মেগাস্পোরোফিলে স্পোরাঞ্জিয়া সৃষ্টি না হলেও এর বৃন্তের দু'পার্শ্বে বৃহৎ আকারের কয়েকটি ডিম্বক সৃষ্টি হয়। iii. মাইক্রোস্পোরোফিল সাধারণত ৩-৫ সে.মি. লম্বা হয়, কিন্তু মেগাস্পোরোফিল ১৫-২০ সে.মি. লম্বা হয়ে থাকে। iv. মাইক্রোস্পোরোফিলগুলি পুং উদ্ভিদের শীর্ষে ঘন গুচ্ছাকারে সজ্জিত হয়ে মোচাকৃতির পুং স্ট্রোবিলাস গঠন করলেও স্ত্রী উদ্ভিদের মেগাস্পোরোফিলগুলি স্ত্রী স্ট্রোবিলাস গঠন করে না। v. মাইক্রোস্পোরোফিল শুক্রাণু তৈরির জন্য এবং মেগাস্পোরোফিল ডিম্বাণু তৈরির জন্য দায়ী। vi. মাইক্রোস্পোরোফিল মাইক্রোস্পোর এবং মেগাস্পোরোফিল মেগাস্পোর তৈরি করে।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত M ও N এর মধ্যে তুলনা করো।
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর