চিত্র A বহনকারী উদ্ভিদের মূলের গঠন চিত্রসহ বর্ণনা করো।
উত্তর: চিত্রে A অর্থাৎ মেগাস্পোরোফিল বহনকারী উদ্ভিদ হলো নগ্নবীজী উদ্ভিদ। প্রাথমিক পর্যায়ে Cycas-এর প্রধান মূল থাকে। তবে ইহা স্বল্পস্থায়ী কারণ অল্পকাল পরেই প্রধান মূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়। সেখানে ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো দ্ব্যাগ্র শাখার সৃষ্টি করে। ভূমির উপরিতলে দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে সাথে Nostoc, Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়।ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে। এ কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। কোরালাকৃতির এসব মূলকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে। [চিত্র] চিত্রঃ Cycas- এর কোরালয়েড মূল
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
চিত্র A বহনকারী উদ্ভিদের মূলের গঠন চিত্রসহ বর্ণনা করো।
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
চিত্রঃ Cycas- এর কোরালয়েড মূলউত্তর