উদ্দীপকের 'A [গণিত] চিত্রটি যে উদ্ভিদের অংশ, সেই উদ্ভিদের কোরালের ন্যায় মূল, মিথোজীবিতার উদাহরণ- ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] চিত্রটি হলো Cycas এর মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিল । Cycas উদ্ভিদে বিকৃত আকৃতির মূলের নাম কোরালয়েড মূল যা মিথোজীবিতার উৎকৃষ্ট উদাহরণ। নিচে তা ব্যাখ্যা করা হলো- Cycas উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে প্রধান মূল উৎপন্ন হয় । এর প্রধান মূল স্বল্প স্থায়ী অর্থাৎ অল্পকাল বেঁচে থাকে। পরবর্তীতে এর প্রধান মূল নষ্ট। হয়ে কতকগুলো অস্থানিক মূল সৃষ্টি হয়। এ প্রকার অস্থানিক মূল হতে খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যাগ্র শাখার সৃষ্টি করে। শাখাবিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে নীলাভ সবুজ শৈবাল Nostoc, Anabaena দ্বারা । আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো, স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে । এই পরিবর্তিত মূলে Nostoc, Anabaena নামক সায়ানো ব্যাকটেরিয়া বসবাস করে। এরা বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন। সংবন্ধন করে। এদের মৃতদেহ পচে মাটিতে অধিক পরিমাণে। = নাইট্রোজেন ঘটিত পদার্থ অ্যামোনিয়া জমা হয়। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ঐ অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে। ফলে জমির উর্বরতা বৃদ্ধি করে। এভাবেই Cycas উদ্ভিদের কোরালয়েড মূল মিথোজীবিতা বা সিমবায়োসিস হিসেবে কাজ করে।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকের 'A চিত্রটি যে উদ্ভিদের অংশ, সেই উদ্ভিদের কোরালের ন্যায় …
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর