উদ্দীপকে উল্লিখিত ১ম উদ্ভিদটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ১ম উদ্ভিদটি হলো নগ্নবীজী উদ্ভিদ। নিচে নগ্নবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো- পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের ৮৩টি গণ ও ৭২১টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। বর্তমানে এদের মধ্যে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে তার মধ্যে কিছু প্রজাতি এখনও পৃথিবীর বুকে টিকে আছে। তাদের মধ্যে Cycas, Pinus, Gnetum, Ephedra ইত্যাদি উল্লেখযোগ্য অর্থনৈতিক দিক দিয়ে এরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Cycas কে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে প্রায় সব বাগানেই লাগানো হয়। এর পাতা ঘর সাজানোর কাজে এবং বিভিন্ন অনুষ্ঠানে গেট সাজানোর কাজে ব্যবহার করা হয়। Cycas এর পাতা দিয়ে সুন্দর মাদুর তৈরি করা হয়। ফুলের ডালি ও তোরণ সাজাতেও Cycas এর কচি পাতা ব্যবহৃত হয়ে থাকে। Cycas circinalis এর স্ফীতকন্দ ও বীজ হতে এক প্রকার এরারুট (বার্লি) প্রস্তুত করা হয়। Cycas revoluta এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। Cycas pectinata উদ্ভিদের কচিপাতা সবজি হিসেবে খাওয়া হয়। কোনো কোনো প্রজাতির বীজ হতে সাগু ও কাণ্ডের মজ্জা হতে মদ তৈরি করা হয়। Cycas circinalis প্রজাতির কচি পাতা পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। Cycas এর মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র “সর্পমণি" নামে সর্পরোগসহ সর্বরোগের ওষুধ হিসেবে বিক্রি করা হয়। আসলে এর কোনো উল্লেখযোগ্য ঔষধি গুণ নেই। Pinus এর পুংস্ট্রোবিলাস ও স্ত্রীস্ট্রোবিলাস দিয়ে বিভিন্ন রকমের ইকোবানা তৈরি করা হয়। Ephedra নামক উদ্ভিদ থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন প্রস্তুত করা হয়।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ১ম উদ্ভিদটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর