Cycas-র জীবনচক্রে উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদাঙ্গটির ভূমিকা বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি হলো Cycas উদ্ভিদের মেগাস্পোরোফিল। নিচে Cycas-এর জীবনচক্রে মেগাস্পোরোফিলের ভূমিকা বিশ্লেষণ করা হলো- Cycas-এর স্ত্রী উদ্ভিদের শীর্ষে অনেকগুলো মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র সজ্জিত হয়ে মুকুট গঠন করে। প্রতিটি স্ত্রীরেণুপত্রের দু'পাশে ২–৫ জোড়া বৃহৎ লাল বর্ণের ডিম্বক উৎপন্ন হয়। ডিম্বকের ভিতরে স্ত্রীরেণু মাতৃকোষ সৃষ্টি হয়। স্ত্রীরেণু মাতৃকোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্ত্রীরেণু বা মেগাস্পোর তৈরি করে। স্ত্রীরেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়ামের ভিতরে সৃষ্টি হয় ডিম্বাণু। পুংরেণু বায়ুবাহিত হয়ে স্ত্রী উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগের প্রকোষ্ঠে পতিত হয় এবং সেখানে পোলেন টিউব সৃষ্টি করে। পোলেন টিউবের ভিতরে শুক্রাণু সৃষ্টি হয়। পোলেন টিউব হতে এই শুক্রাণু (n) আর্কিগোনিয়াস্থ ডিম্বাণুর (n) সাথে মিলিত হয়ে নিষেক সম্পন্ন করে। এবং জাইগোট (2n) সৃষ্টি করে। পরবর্তীতে ডিম্বকটি একটি বীজে পরিণত হয়। বীজ অঙ্কুরিত হয়ে নতুন Cycas উদ্ভিদের সৃষ্টি হয়। উপরের আলোচনা থেকে বলা যায় যে, মেগাস্পেরোফিল Cycas উদ্ভিদের জীবনচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
Cycas-র জীবনচক্রে উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদাঙ্গটির ভূমিকা বিশ্লেষণ কর ।
উদ্দীপক

Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর