উদ্দীপকে A ও B জাতীয় উদ্ভিদের অভিযোজন প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মরুজ উদ্ভিদ ও ম্যানগ্রোভ উদ্ভিদের কথা বলা হয়েছে। এদের অভিযোজন নিচে দেয়া হলমরুজ উদ্ভিদের অভিযোজন: ১। মরুজ উদ্ভিদসমূহ সাধারণত আকারে ছোট ও ঝোপযুক্ত হয়। এ ধরনের উদ্ভিদ বালির ঝাপটা ও বায়ুর ঝাপটা সহ্য করতে পারে, তাই ভেঙ্গে যায় না। ২। মূল মাটির উপরিতলের কাছাকাছি অথবা খুবই গভীরে প্রলম্বিত। তাই উপর থেকে সামান্য বৃষ্টির পানি যেমন শোষণ করতে পারে, দ্রুত মাটির গভীরে চলে যাওয়া পানিও শোষণ করতে পারে। অর্থাৎ এদের মূল সুগঠিত। ৩। অনেক উদ্ভিদের পাতা ও কাণ্ড চ্যাপ্টা, রাসালো ও সবুজ থাকে। তাই পানি ধরে রাখতে পারে। ৪। পাতা অপেক্ষাকৃত ছোট, পুরু বা কাঁটায় রূপান্তরিত। তাই পানির অপচয় রোধ হয়। ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজন : ১.মাটির গভীরতার সাথে সাথে লবণাক্ততা বৃদ্ধি পায়, তাই অধিকাংশ উদ্ভিদের মূলতন্ত্র মাটির খুব গভীরে না মাটির উপরের স্তরেই বিস্তৃত থাকে । ২। অধিক লবণাক্ত পানি শোষণ করতে অসুবিধা হয়, তাই বৃষ্টির সময় লবণাক্ততা কিছুটা কমে আসলে উদ্ভিদ দ্রুত পানি শোষণ করে তাদের প্যারেনকাইমা কোষে সঞ্চয় করে রাখে। এ কারণে এদের কাণ্ড, পাতা ও মূলকে কিছুটা রসালো দেখায় । ৩। জোয়ার-ভাটার সময় পানির টানকে সহ্য করে দাঁড়িয়ে থাকার জন্য অনেক উদ্ভিদে স্তম্ভমূল বা ঠেসমূল থাকে। ৪। শ্বাসমূলের ভেতরে বায়ুকুঠুরী থাকে এবং সে কুঠুরীতে বায়ু (O 2) ধরে রাখতে পারে।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকে A ও B জাতীয় উদ্ভিদের অভিযোজন প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর