উদ্দীপকে উল্লিখিত ২য় প্রকার উদ্ভিদ গোষ্ঠী বৈশিষ্ট্যগতভাবে উন্নত- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ২য় প্রকার উদ্ভিদ হলো আবৃতবীজী উদ্ভিদ। এই প্রকারের উদ্ভিদ বৈশিষ্ট্যগতভাবে নগ্নবীজী উদ্ভিদ থেকে উন্নত। নিম্নে এর কারণ বিশ্লেষণ করা হলো- আবৃতজীবী উদ্ভিদের গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড এ তিন অংশে বিভক্ত যা বৈশিষ্ট্যগতভাবে উন্নত। এছাড়া আবৃতবীজী উদ্ভিদের পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয় থাকে বলে ফল সৃষ্টি হয়। এ সকল উদ্ভিদে ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়, গর্ভধারণের পর ডিম্বক বীজে পরিণত হয়, তাই বীজ ফলের ভেতরে থাকে যা উন্নত শ্রেণির উদ্ভিদের বৈশিষ্ট্য। আবৃতবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে থাকে যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। এ সকল উদ্ভিদের জাইলেমে সুগঠিত ভেসেল ও ফ্লোয়েমে সঙ্গীকোষ উপস্থিত থাকে। এছাড়া আবৃতবীজী উদ্ভিদের সস্য ট্রিপ্লয়েড প্রকৃতির যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে এ কথা স্পষ্টভাবে বলা যায় যে, উদ্দীপকের ২য় প্রকার উদ্ভিদ অর্থাৎ আবৃতবীজী উদ্ভিদ বৈশিষ্ট্যগতভাবে উন্নত।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ২য় প্রকার উদ্ভিদ গোষ্ঠী বৈশিষ্ট্যগতভাবে উন্নত- বি…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর