উদ্দীপকের বিক্রিয়াটি যে দুটি প্রক্রিয়ার প্রথম ধাপ তা হলো সবাত শ্বসন ও অবাত শ্বসন এবং প্রক্রিয়াটি হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। নিচে সবাত শ্বসন ও অবাত শ্বসেনর মধ্যে বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো-
বৈসাদৃশ্য :
১. সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় কিন্তু অবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না।
২. সবাত শ্বসনে পাইরুভিক এসিডের সম্পূর্ণ জারণ ঘটে কিন্তু অবাত শ্বসনে পাইরুভিক এসিডের আংশিক জারণ ঘটে।
৩. সবাত শ্বসনে অধিক পরিমাণে CO2 উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে অল্প পরিমাণ CO2উৎপন্ন হয় আদৌ হয় না।
৪. সবাত শ্বসনে পানি উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে পানি উৎপন্ন হয় না।
৫. সবাত শ্বসনে অ্যালকোহল ও ল্যাকটিক এসিড উৎপন্ন হয় না কিন্তু অবাত শ্বসনে অ্যালকোহল ও ল্যাকটিক এসিড উৎপন্ন হয়।
৬. সবাত শ্বসন সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে কিন্তু অবাত শ্বসন মাইট্রোকন্ড্রিয়ার বাইরে অর্থাৎ সাইটোপ্লাজমে ঘটে।
৭. সবাত শ্বসন অধিকাংশ উদ্ভিদ ও প্রাণিদেহে ঘটে কিন্তু অবাত শ্বসন কিছু অণুজীব, পরজীবী প্রাণী, বীজ প্রভৃতির ক্ষেত্রে ঘটে। উন্নত জীবে O2 এর অভাবে সাময়িকভাবে ঘটে।
৮. সবাত শ্বসনে অধিক পরিমাণ শক্তি (38টি ATP) উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে স্বল্প পরিমাণ শক্তি (2টি ATP) উৎপন্ন হয়।