শেয়ারFacebookWhatsApp

ত্বকীয় প্রস্বেদন বলতে কী বুঝায়?

উত্তর: উদ্ভিদের কাণ্ড বা পাতার বহিঃত্বক সংলগ্ন কিউটিকলের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়াকে ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন বলে। কিউটিকল মোম জাতীয় পদার্থ দ্বারা গঠিত হওয়ায়, পানি নিরোধী হয়। তাই প্রকৃতপক্ষে এই স্তর প্রস্বেদন রোধ করে। কিন্তু কিউটিকলের মাঝে মাঝে সূক্ষ ফাটল সৃষ্টি হলে অথবা কোনো কোনো উদ্ভিদের ত্বকে কিউটিকল স্তরটি অত্যন্ত পাতলা হলে, এই অংশগুলো দিয়ে কিছু পরিমাণ পানি প্রস্বেদনে নির্গত হয়। যদিও পত্ররন্দ্রীয় প্রস্বেদনের তুলনায় এর পরিমাণ অনেক কম। তথাপি অত্যাধিক শুষ্কাবস্থায় যখন পত্ররন্দ্র বন্ধ হয়ে যায় তখন ত্বকীয় প্রস্বেদন চলতে পারে। শতকরা ২-৫% প্রস্বেদন এ প্রক্রিয়ায় ঘটে থাকে।

HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল

ত্বকীয় প্রস্বেদন বলতে কী বুঝায়?

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর- question image

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

Stephen Hales নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী উদ্ভিদ শারীরতত্ত্বের জনক।

উত্তর

উদ্ভিদের কাণ্ড বা পাতার বহিঃত্বক সংলগ্ন কিউটিকলের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়াকে ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন বলে। কিউটিকল মোম জাতীয় পদার্থ দ্বারা গঠিত হওয়ায়, পানি নিরোধী হয়। তাই প্রকৃতপক্ষে এই স্তর প্রস্বেদন রোধ করে। কিন্তু কিউটিকলের মাঝে মাঝে সূক্ষ ফাটল সৃষ্টি হলে অথবা কোনো কোনো উদ্ভিদের ত্বকে কিউটিকল স্তরটি অত্যন্ত পাতলা হলে, এই অংশগুলো দিয়ে কিছু পরিমাণ পানি প্রস্বেদনে নির্গত হয়। যদিও পত্ররন্দ্রীয় প্রস্বেদনের তুলনায় এর পরিমাণ অনেক কম। তথাপি অত্যাধিক শুষ্কাবস্থায় যখন পত্ররন্দ্র বন্ধ হয়ে যায় তখন ত্বকীয় প্রস্বেদন চলতে পারে। শতকরা ২-৫% প্রস্বেদন এ প্রক্রিয়ায় ঘটে থাকে।

উত্তর

উদ্দীপকে A'A^{\prime} প্রক্রিয়া দ্বারা নিষ্ক্রিয় পরিশোষণকে বুঝানো হয়েছে। যে পরিশোষণ প্রক্রিয়ায় আয়ন শোষণের জন্য কোনো বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন হয় না সে পরিশোষণই হলো নিষ্ক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণের সাথে সংশ্লিষ্ট উপায়গুলো নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো- ১. ব্যাপন মতবাদ: মাটিস্থ দ্রবণের ঘনত্ব মূলত্বকের কোষ রসের আয়তনের ঘনত্ব অপেক্ষা অধিক হলে সামান্য পরিমাণ আয়ন ব্যাপন প্রক্রিয়ায় মূলত্বকের কোষরসে প্রবেশ করে। উদ্ভিদে সর্বদা ব্যাপন প্রক্রিয়ায় খনিজ লবণ পরিশোষিত হতে থাকে। ২. ব্যাপক প্রবাহ মতবাদ: অনেক বিজ্ঞানী Hylmo (1955) ও Kramen (1956) মনে করেন যে, প্রস্বেদন টানে যখন ব্যাপক হারে পানি পরিশোষিত হয় তখন পানির সাথে সাথে খনিজ লবণের আয়ন ও পরিশোষিত হয়। ৩. আয়ন বিনিময় মতবাদ: ডেভলিন, পান্ডে ও সিনহার মতে, উদ্ভিদের মূলরোমের কোষরস হতে হাইড্রোজেন আয়ন (H+)(H^+) ও হাইড্রোক্সিল আয়ন (OH)(OH^-) বাইরের মাটিস্থ দ্রবণে নির্গত হয়। কোষের বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য একই পদ্ধতিতে মাটিতে বিদ্যমান ক্যাটায়ন (K+)(K^+) ও অ্যানায়ন (CI1)(CI^1) কোষরসে প্রবেশ করে। তবে ক্যাটায়ন ও অ্যানায়ন একসাথে পরিশোষিত হয় না। ৪. ডোনান সাম্যাবস্থা: ব্রিটিশ রসায়নবিদ জর্জ ডোনান এর মতে, কোষঝিল্লীর মধ্য দিয়ে অব্যাপনযোগ্য কোনো স্থির অ্যানায়ন (-) কোষাভ্যন্তরে থাকলে এদের নিরপেক্ষ করার জন্য বাহির হতে কিছু ক্যাটায়ন (+) কোষাভ্যন্তরে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে আয়নের সাম্যাবস্থা বজায় রাখে। কোষঝিল্লীর ভিতরে এরূপ স্থির অ্যানায়নের (-) সংখ্যা বেশি হয়ে গেলে বাইরে থেকে ভেতরে একটি সাম্যাবস্থা না পৌছানো পর্যন্ত ক্যাটায়নের (+) ব্যাপন চলতে থাকে। একে ডোনান সাম্যাবস্থা বলে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত 'BB^{\prime} ও 'CC^{\prime} দ্বারা লুনডেগড় এর মতবাদ এবং প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদকে নির্দেশ করে। নিচে মতবাদদ্বয়ের মধ্যে তুলনা উল্লেখ করা হলো- লুনডেগড়-এর মতবাদ প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ ১. এই মতবাদকে সাইটোক্রোম পাম্প মতবাদ ও বলা হয়। ১. এই মতবাদকে প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ বলা হয়। যা কেমি-অসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত। ২. এখানে সাইটোক্রোম বাহক হিসেবে কাজ করে। ২. এখানে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নের বাহক হিসেবে কাজ করে। ৩. এখানে Cytochrome system -এর মাধ্যমে আয়ন কোষঝিল্লির ভিতরের তল থেকে বাইরের দিকে চলে আসে। ৩. এখানে আয়ন নির্দিষ্ট কিছু সংখ্যক প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়ে বাইরের দ্রবণ থেকে কোষের ভেতরের দ্রবণে প্রবেশ করে। ৪. ক্যাটায়ন শোষণ নিষ্ক্রিয়ভাবে বহিঃস্থ দ্রবণ থেকে কোষাভ্যন্তরে প্রবেশ করে। ৪. সক্রিয় প্রোটিন বাহকের মাধ্যমে ক্যাটায়নকে কোষের বাইরের তল থেকে কোষের ভিতরের তলে বহন করে নিয়ে যায়। ৫. কোষঝিল্লির বহিঃস্থ অঞ্চল থেকে অন্তঃস্থ অঞ্চল পর্যন্ত অক্সিজেনের ঘনত্বের নতিমাত্রা বিদ্যমান। ৫. এখানে অক্সিজেনের কোনো ভূমিকা নেই।
HSCBiology 1st PaperChapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব চট্টগ্রাম কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতাসে O2_2-এর পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রক্রিয়াটির হার কী ঘটবে?

Dinajpur · 2016

  • বৃদ্ধি পাবে
  • হ্রাস পাবে
  • অপরিবর্তিত থাকবে
  • বন্ধ হয়ে যাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'yy^{\prime} এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য- i. উপজাত হিসেবে নির্গত হয় ii. ফটোলাইসিসের ফলে উৎপন্ন হয়। iii. আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— i. অজৈব যৌগ ii. প্রোসথেটিক গ্রুপ iii. কো-এনজাইম নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনটি?

Barisal · 2016

  • আইসোমারেজ
  • অক্সিডেরিডাকটেজ
  • লাইয়েজ
  • লাইগেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের উৎপাদনশীলতা বেশি, কারণ— i. দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান ii. অধিক তাপ সহনশীল iii. বেশি ঘনত্বের CO2_2 প্রয়োজন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। উদ্দীপকে উল্লিখিত প্রথম গতিপথে CO2_2 যুক্ত করে কোন এনজাইম?

Comilla · 2016

  • কাইনেজ
  • রুবিস্কো
  • ডিহাইড্রিজিনেজ
  • আইসোমারেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— i. বহিঃঅভিস্রবণ ii. অন্তঃঅভিস্রবণ iii. রক্ষীকোষের স্ফীতি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউক্লিয়াস ii. বহু ক্লোরোপ্লাস্ট iii. হালকা সাইটোপ্লাজম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। উল্লিখিত পদ্ধতিটি নিয়ন্ত্রণ করে প্রধানত নিচের কোনটি?

Rajshahi · 2016

  • সঙ্গীকোষ
  • ভ্রুণীয় কোষ
  • রক্ষীকোষ
  • পরাগরেণু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। সিমির লক্ষ করা পদ্ধতি কোনটি?

Rajshahi · 2016

  • অভিস্রবণ
  • প্রস্বেদন
  • প্লাজমোলাইসিস
  • সালোকসংশ্লেষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণের সময় CO2_2 গ্রহণ ও O2_2 ত্যাগ করা ii. শ্বসনের সময় O2_2 গ্রহণ ও CO2_2 ত্যাগ করা iii. পানি বাষ্পাকারে বের করে দেয়া নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

Dhaka · 2016

  • পত্ররন্ধ্র
  • রক্ষীকোষ
  • সঙ্গীকোষ
  • সহকারী কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতানিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'y [গণিত] এর ক্ষেত্রে নিচের কোনটি প্রউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— iউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণেচিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।