শেয়ারFacebookWhatsApp

EMP পাথওয়ে কী?

উত্তর: ১৯১৮ সালে জার্মান বিজ্ঞানী Embden, Meyerhof এবং Parnas গ্লাইকোলাইসিস পর্যায়ের বিক্রিয়াগুলো আবিষ্কার করেন বলে তাদের নামানুসারে গ্লাইকোলাইসিসকে EMP পাথওয়ে বলা হয়।

HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল

EMP পাথওয়ে কী?

উদ্দীপক

question image

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

১৯১৮ সালে জার্মান বিজ্ঞানী Embden, Meyerhof এবং Parnas গ্লাইকোলাইসিস পর্যায়ের বিক্রিয়াগুলো আবিষ্কার করেন বলে তাদের নামানুসারে গ্লাইকোলাইসিসকে EMP পাথওয়ে বলা হয়।

উত্তর

C4\mathrm{C}_4 উদ্ভিদ বেশি উৎপাদনশীল কারণ- C4\mathrm{C}_4 উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র উভয়ই পরিচালিত হয়। বান্ডলসিথ কোষে CO2\mathrm{CO}_2 এর অভাব হয় না, তাই কোনো ফটোরেসপিরেশন হয় না, ফলে কার্বন বিজারণ হার অধিক হওয়ায় C4\mathrm{C}_4 উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। এজন্য C4\mathrm{C}_4 উদ্ভিদকে উন্নত মনে করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত "P" চক্রটি হলো ক্রেবস চক্র, যা সবাত শ্বসন প্রক্রিয়ার তৃতীয় ধাপ। নিচে ক্রেবস চক্র সম্পর্কে বর্ণনা করা হলো- যে চক্রপথে অ্যাসিটাইল CoA\mathrm{Co}-\mathrm{A}, অক্সালো এসিটিক এসিডের সাথে যুক্ত হয়ে CO2\mathrm{CO}_2 শক্তি অণু (ATP,FADH2,NADH++H+)\left(\mathrm{ATP}, \mathrm{FADH}_2, \mathrm{NADH}^{+}+\mathrm{H}^{+}\right) উৎপন্ন করে এবং অক্সালো এসিটিক এসিড পুনঃ উৎপাদিত হয়, তাকেই ক্রেবস চক্র বলে। নিচে ক্রেবস চক্রের ধাপগুলো বর্ণনা করা হলো- ১. অ্যাসিটাইল COA\mathrm{CO}-\mathrm{A}, ম্যাট্রিক্সে অবস্থানরত চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড-এর সাথে যুক্ত হয়ে ৬-কার্বন বিশিষ্ট সাইট্রিক এসিড সৃষ্টি করে এবঙ COA\mathrm{CO}-\mathrm{A} পৃথক হয়ে যায়। সাইট্রেট সিনথেজ এনজাইম বিক্রিয়ায় সহায়তা করে। বিক্রিয়াটি একমুখী। ২. সাইট্রিক এসিড একোনিটেজ এনজাইমের সহায়তায় আইসোসাইট্রিক এসিডে পরিনত হয়। বিক্রিয়াটি উভমুখী। ৩. আইসোসাইট্রিক এসিড আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় CO2\mathrm{CO}_2 হারিয়ে α\alpha-কিটোগ্লুটারিক এসিডে পরিণত হয়। এক্ষেত্রে NAD বিজারিত হয়ে NADH+H+\mathrm{NADH}+\mathrm{H}^{+} এ পরিণত হয়। বিক্রিয়াটি একমুখী। ৪. α\alpha-কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় α\alpha-কিটোগ্লুটারিক এসিড CoA\mathrm{Co}-\mathrm{A} এর সাথে যুক্ত হয়ে সাকসিনাইল CoA\mathrm{Co}-\mathrm{A} গঠন করে। এ সময় এক অণু CO2\mathrm{CO}_2 মুক্ত হয় এবং NAD হতে NADH+H+\mathrm{NADH}+\mathrm{H}^{+} উৎপন্ন হয়। বিক্রিয়াটি একমুখী। ৫. সাকসিনাইল CoA\mathrm{Co}-\mathrm{A} মিনথেটেজ এনজাইমের কার্যকারিতায় সাকসিনাইল CoA\mathrm{Co}-\mathrm{A} থেকে CoA\mathrm{Co}-\mathrm{A} মুক্ত হয়ে সাকসিনিক এসিডে পরিণত হয়। এ বিক্রিয়ায় এক অণু পানি যুক্ত হয় এবং ADP থেকে ATP সৃষ্টি হয়। বিক্রিয়াটি একমুখী। ৬. সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে সাকসিনিক এসিড 2H+\mathrm{2H}^{+} হারিয়ে ফিউমারিক এসিডে পরিণত হয়। এক্ষেত্রে FAD থেকে FADH2\mathrm{FADH}_2 উৎপন্ন হয়। বিক্রিয়াটি উভমুখী। ৭. ফিউমারেজ এনজাইমের সহায়তায় ফিউমারিক এসিড এক অণু পানি গ্রহণ করে ম্যালিক এসিডে পরিণত হয়। বিক্রিয়াটি উভমুখী। ৮. ম্যালেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় এবং NAD এর উপস্থিতিতে ম্যালিক এসিড 2H+\mathrm{2H}^{+} হারিয়ে অক্সালো এসিটিক এসিডে রূপান্তরিত হয়। এক্ষেত্রে NAD থেকে NADH+H+\mathrm{NADH}+\mathrm{H}^{+} উৎপন্ন হয়। বিক্রিয়াটি উভমুখী। অক্সালো এসিটিক এসিড পুনরায় অ্যাসিটাইল CoA\mathrm{Co}-\mathrm{A} এর সঙ্গে বিক্রিয়া করে সাইট্রিক এসিড সৃষ্টির মাধ্যমে ক্রেবস চক্র চালু রাখে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত "P" দ্বারা ক্রেবস চক্রকে বুঝানো হয়েছে এবং "Y" দ্বারা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন ৩-কার্বন বিশিষ্ট পাইরুভিক এসিডকে বুঝানো হয়েছে। ক্রেবস চক্রটি যে সমস্ত জীবে সংঘটিত হয় না তাদের ক্ষেত্রে "Y" অর্থাৎ পাইরুভিক এসিড অবাত শ্বসন প্রক্রিয়ায় পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ এর মাধ্যমে জারিত হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো- পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ: অবাত শ্বসনের এ পর্যায়ে পাইরুভিক এড্ডি অসম্পূর্ণরূপে জারিত হয়ে ইথানল (ইথাইল এলকোহল) ও CO2\mathrm{CO}_2 অথবা শুধু ল্যাকটিক এসিড সৃষ্টি করে। ১. অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা ইথানল সৃষ্টি: এটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট পাইরুভিক এসিড কার্বোক্সিলেজ এনজাইমের সহায়তায় এক অণু CO2\mathrm{CO}_2 ত্যাগ, করে অ্যাসিটালডিহাইডে পরিণত হয়। দ্বিতীয় ধাপে, অ্যাসিটালডিহাইড পরে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় NADH+H+\mathrm{NADH}+\mathrm{H}^{+} থেকে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানলে (ইথাইল অ্যালকোহল) পরিণত হয় এবং NAD মুক্ত হয়ে যায়। question image অবাত শ্বসনের গ্লাইকোলাইসিসে উৎপন্ন NADH+H+\mathrm{NADH}+\mathrm{H}^{+} এক্ষেত্রে খরচ হয়ে যায়। কাজেই, অবাত শ্বসনে গ্লাইকোলাইসিসে উৎপন্ন দুটি ATP-ই শক্তির একমাত্র উৎস। ২. ল্যাকটিক এসিড সৃষ্টি: এক্ষেত্রে ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় পাইরুভিক এসিড, NADH+H+\mathrm{NADH}+\mathrm{H}^{+} থেকে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ল্যাকটিক এসিডে পরিণত হয়। question image
HSCBiology 1st PaperChapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতাসে O2_2-এর পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রক্রিয়াটির হার কী ঘটবে?

Dinajpur · 2016

  • বৃদ্ধি পাবে
  • হ্রাস পাবে
  • অপরিবর্তিত থাকবে
  • বন্ধ হয়ে যাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'yy^{\prime} এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য- i. উপজাত হিসেবে নির্গত হয় ii. ফটোলাইসিসের ফলে উৎপন্ন হয়। iii. আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— i. অজৈব যৌগ ii. প্রোসথেটিক গ্রুপ iii. কো-এনজাইম নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনটি?

Barisal · 2016

  • আইসোমারেজ
  • অক্সিডেরিডাকটেজ
  • লাইয়েজ
  • লাইগেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের উৎপাদনশীলতা বেশি, কারণ— i. দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান ii. অধিক তাপ সহনশীল iii. বেশি ঘনত্বের CO2_2 প্রয়োজন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। উদ্দীপকে উল্লিখিত প্রথম গতিপথে CO2_2 যুক্ত করে কোন এনজাইম?

Comilla · 2016

  • কাইনেজ
  • রুবিস্কো
  • ডিহাইড্রিজিনেজ
  • আইসোমারেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— i. বহিঃঅভিস্রবণ ii. অন্তঃঅভিস্রবণ iii. রক্ষীকোষের স্ফীতি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউক্লিয়াস ii. বহু ক্লোরোপ্লাস্ট iii. হালকা সাইটোপ্লাজম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। উল্লিখিত পদ্ধতিটি নিয়ন্ত্রণ করে প্রধানত নিচের কোনটি?

Rajshahi · 2016

  • সঙ্গীকোষ
  • ভ্রুণীয় কোষ
  • রক্ষীকোষ
  • পরাগরেণু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। সিমির লক্ষ করা পদ্ধতি কোনটি?

Rajshahi · 2016

  • অভিস্রবণ
  • প্রস্বেদন
  • প্লাজমোলাইসিস
  • সালোকসংশ্লেষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণের সময় CO2_2 গ্রহণ ও O2_2 ত্যাগ করা ii. শ্বসনের সময় O2_2 গ্রহণ ও CO2_2 ত্যাগ করা iii. পানি বাষ্পাকারে বের করে দেয়া নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

Dhaka · 2016

  • পত্ররন্ধ্র
  • রক্ষীকোষ
  • সঙ্গীকোষ
  • সহকারী কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতানিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'y [গণিত] এর ক্ষেত্রে নিচের কোনটি প্রউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— iউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণেচিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।