উদ্দীপক 'N [গণিত] প্রদর্শিত অঙ্গ খোলা ও বন্ধ হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্র 'N [গণিত] অঙ্গটি হলো পরন্ত। পত্ররন্ধ্রের মাধ্যমেই উদ্ভিদ তার শরীর থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে, রাতে বন্ধ থাকে। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কারণ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। নিচে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কারণ হিসেবে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদটি বিশ্লেষণ করা হলো- পত্ররন্ধ্র খোলা: আলোক বর্ণালীর নীল অংশ (Blue light) রক্ষীকোষের রিসেপ্টরগুলোকে উদ্দীপ্ত করে, যার ফলে সক্রিয়ভাবে পটাশিয়াম আয়ন (K+) রক্ষীকোষে প্রবেশ করে। K+ প্রবেশের কারণে কোষস্থ দ্রবণে দ্রব্যের (Solute) ঘনত্ব বৃদ্ধি পায় এবং পার্শ্ববর্তী কোষ হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি রক্ষীকোষে প্রবেশ করে। রক্ষীকোষে পানি প্রবেশের ফলে রক্ষীকোষ স্ফীত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। কোষে CO2 এর পরিমাণ কমে গেলে রক্ষীকোষে K+ প্রবেশ বৃদ্ধি পায়, ফলে পার্শ্ববর্তী কোষ থেকে পানি রক্ষীকোষে প্রবেশ করে এবং রক্ষীকোষ স্ফীত হয়ে পত্ররন্দ্র খুলে যায়। রক্ষীকোষ থেকে সক্রিয়ভাবে H+ বের হয়ে গেলেও পত্ররন্ধ্র খুলে যায়। পত্ররন্ধ্র বন্ধ হওয়া: রক্ষীকোষ থেকে K+ বের হয়ে যায়, সাথে সাথে পানিও বের হয়ে যায়। ফলে রক্ষীকোষ স্ফীতি হারিয়ে শিথিল হয়ে পড়ে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। মেসেফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে অ্যাবসিসিক এসিড তৈরি হয় । যার ফলে রক্ষীকোষ থেকে K+ বের হয়ে যায়। K+ বের হয়ে গেলে পানিও বের হয়ে যায়, ফলে রক্ষীকোষ স্ফীতি হারায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। উচ্চ তাপমাত্রায় ফটোসিনথেসিস কমে যায় এবং কোষীয় শ্বসন বেড়ে যায়। এর ফলে কোষে CO2 এর পরিমাণ বৃদ্ধি পায়। পরিণামে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। কাজেই মনে করা হয় পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য একাধিক নিয়ামক কাজ করে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপক 'N প্রদর্শিত অঙ্গ খোলা ও বন্ধ হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক

Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর