শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্র B এর গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র “B” দ্বারা নিষেক প্রক্রিয়াকে বুঝানো হয়েছে। নিচে নিষেক ক্রিয়ায় গুরুত্ব বিশ্লেষণ করা হলো- জীবজগতে নিষেক ক্রিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় স্ত্রীগ্যামেটের সাথে পুংগ্যামেটের মিলন ঘটে এবং গ্যামেট দুটির প্রোটোপ্লাজম ও নিউক্লিয়াসের সংযুক্তি ঘটে। কাজেই নিষেক ক্রিয়ার ফলে দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের মাধ্যমে একটি ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়। জাইগোট হতে ভূণের সৃষ্টি হয়। ভূণের সুষ্ঠু বৃদ্ধির জন্য নিষিক্ত ডিম্বাণুতে প্রোটিন সংশ্লেষণ এবং বিপাকের হার বাড়াতেও নিষেক ক্রিয়া সাহায্য করে। নিষেকের মাধ্যমে প্রজাতিতে জিনের সংমিশ্রণ ঘটে। এর ফলে যে প্রকরণ ঘটে তা বিবর্তনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। নিষেকের ফলে পুষ্পের গর্ভাশয়ের অভ্যন্তরস্থ ডিম্বকগুলো বীজে পরিণত হয় এবং • গর্ভাশয় ফলে পরিণত হয়। নিষেক ক্রিয়ার ফলেই বীজ এবং ফলের সৃষ্টি হয়। বীজ উদ্ভিদের বংশ রক্ষা করে। বীজের সৃষ্টি না হলে অধিকাংশ পুষ্পক উদ্ভিদই হয়তো বিলুপ্ত হয়ে যেত। আবার উদ্ভিদের ফল এবং বীজের উপরই খাদ্যের জন্য প্রাণিকুল, বিশেষ করে মানুষ সম্পূর্ণরূপে নির্ভরশীল। কাজেই নিষেক ক্রিয়া যত না গুরুত্বপূর্ণ উদ্ভিদকুলের জন্য তার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ মানুষ জাতির জন্য। আমরা আম, জাম, কাঁঠাল, লিচু, বেল, পেঁপে, ধান, গম, বার্লি, ভুট্টা ইত্যাদি যা খেয়ে থাকি তা সবই নিষেক ক্রিয়ার ফলে সৃষ্টি হয়। আবার নিষেক ক্রিয়া না ঘটলে উদ্ভিদসমূহ হ্যাপ্লয়েড অবস্থা হতে পুনরায় ডিপ্লয়েড অবস্থায় ফিরে আসতে পারে না। ফলে প্রজাতিতে আমূল পরিবর্তন ঘটে যেত। উপরের আলোচনার আলোকে বলা যায় যে, নিষেক ক্রিয়ার গুরুত্ব অপরিসীম।

HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল

উদ্দীপকের চিত্র B এর গুরুত্ব বিশ্লেষণ করো।

Dinajpur · 2021

উত্তর

নিষেকের সময় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি পুংগ্যামেটের মিলনই হচ্ছে ত্রিমিলন।

উত্তর

ডিম্বকের যেকোনো দেহকোষ থেকে (যেমন- ডিম্বকত্বক, নিউসেলাস) ডিপ্লয়েড ভূণথলি সৃষ্টি হতে পারে। ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ডিপ্লয়েড ভূণথলির ডিপ্লয়েড ডিম্বাণুটি হতে নিষেক ছাড়াই ভূণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোস্পোরি বলে। অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় সৃষ্ট উদ্ভিদ ডিপ্লয়েড হয় এবং মাতৃ উদ্ভিদের সমগুণসম্পন্ন হয়। Heiracium উদ্ভিদে এরূপ হতে দেখা যায়।

উত্তর

উদ্দীপকের চিত্রে “A” হলো পুংগ্যামেটোফাইট। নিচে পুংগ্যামেটোফাইটের পরিস্ফুটন প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- পরাগরেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি অসম নিউক্লিয়াস তৈরি করে। বড়টিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস এবং ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। পরাগায়নের মাধ্যমে পরাগরেণু স্ত্রীকেশরের গর্ভমুণ্ডে পতিত হয় এবং অঙ্কুরিত হয় অর্থাৎ ইনটাইন বৃদ্ধি পেয়ে জার্মপোর দিয়ে নালিকার আকারে বাড়তে থাকে। এ নালিকাকে পোলেন টিউব বা পরাগনালিকা বলে। পরাগনালিকার ভেতরে নালিকা নিউক্লিয়াস এবং পরে জনন নিউক্লিয়াস প্রবেশ করে। নালিকাটি গর্ভদণ্ডের ভেতর ক্রমশ বাড়তে থাকে এবং গর্ভাশয়ের ভেতরে ডিম্বকরন্দ্র পর্যন্ত পৌঁছায়। ইতোমধ্যে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি পুংগ্যামেট সৃষ্টি করে। question image

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিত্র “B” দ্বারা নিষেক প্রক্রিয়াকে বুঝানো হয়েছে। নিচে নিষেক ক্রিয়ায় গুরুত্ব বিশ্লেষণ করা হলো- জীবজগতে নিষেক ক্রিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় স্ত্রীগ্যামেটের সাথে পুংগ্যামেটের মিলন ঘটে এবং গ্যামেট দুটির প্রোটোপ্লাজম ও নিউক্লিয়াসের সংযুক্তি ঘটে। কাজেই নিষেক ক্রিয়ার ফলে দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের মাধ্যমে একটি ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়। জাইগোট হতে ভূণের সৃষ্টি হয়। ভূণের সুষ্ঠু বৃদ্ধির জন্য নিষিক্ত ডিম্বাণুতে প্রোটিন সংশ্লেষণ এবং বিপাকের হার বাড়াতেও নিষেক ক্রিয়া সাহায্য করে। নিষেকের মাধ্যমে প্রজাতিতে জিনের সংমিশ্রণ ঘটে। এর ফলে যে প্রকরণ ঘটে তা বিবর্তনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। নিষেকের ফলে পুষ্পের গর্ভাশয়ের অভ্যন্তরস্থ ডিম্বকগুলো বীজে পরিণত হয় এবং • গর্ভাশয় ফলে পরিণত হয়। নিষেক ক্রিয়ার ফলেই বীজ এবং ফলের সৃষ্টি হয়। বীজ উদ্ভিদের বংশ রক্ষা করে। বীজের সৃষ্টি না হলে অধিকাংশ পুষ্পক উদ্ভিদই হয়তো বিলুপ্ত হয়ে যেত। আবার উদ্ভিদের ফল এবং বীজের উপরই খাদ্যের জন্য প্রাণিকুল, বিশেষ করে মানুষ সম্পূর্ণরূপে নির্ভরশীল। কাজেই নিষেক ক্রিয়া যত না গুরুত্বপূর্ণ উদ্ভিদকুলের জন্য তার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ মানুষ জাতির জন্য। আমরা আম, জাম, কাঁঠাল, লিচু, বেল, পেঁপে, ধান, গম, বার্লি, ভুট্টা ইত্যাদি যা খেয়ে থাকি তা সবই নিষেক ক্রিয়ার ফলে সৃষ্টি হয়। আবার নিষেক ক্রিয়া না ঘটলে উদ্ভিদসমূহ হ্যাপ্লয়েড অবস্থা হতে পুনরায় ডিপ্লয়েড অবস্থায় ফিরে আসতে পারে না। ফলে প্রজাতিতে আমূল পরিবর্তন ঘটে যেত। উপরের আলোচনার আলোকে বলা যায় যে, নিষেক ক্রিয়ার গুরুত্ব অপরিসীম।
HSCBiology 1st PaperChapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতাসে O2_2-এর পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রক্রিয়াটির হার কী ঘটবে?

Dinajpur · 2016

  • বৃদ্ধি পাবে
  • হ্রাস পাবে
  • অপরিবর্তিত থাকবে
  • বন্ধ হয়ে যাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'yy^{\prime} এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য- i. উপজাত হিসেবে নির্গত হয় ii. ফটোলাইসিসের ফলে উৎপন্ন হয়। iii. আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— i. অজৈব যৌগ ii. প্রোসথেটিক গ্রুপ iii. কো-এনজাইম নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনটি?

Barisal · 2016

  • আইসোমারেজ
  • অক্সিডেরিডাকটেজ
  • লাইয়েজ
  • লাইগেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের উৎপাদনশীলতা বেশি, কারণ— i. দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান ii. অধিক তাপ সহনশীল iii. বেশি ঘনত্বের CO2_2 প্রয়োজন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। উদ্দীপকে উল্লিখিত প্রথম গতিপথে CO2_2 যুক্ত করে কোন এনজাইম?

Comilla · 2016

  • কাইনেজ
  • রুবিস্কো
  • ডিহাইড্রিজিনেজ
  • আইসোমারেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— i. বহিঃঅভিস্রবণ ii. অন্তঃঅভিস্রবণ iii. রক্ষীকোষের স্ফীতি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউক্লিয়াস ii. বহু ক্লোরোপ্লাস্ট iii. হালকা সাইটোপ্লাজম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। উল্লিখিত পদ্ধতিটি নিয়ন্ত্রণ করে প্রধানত নিচের কোনটি?

Rajshahi · 2016

  • সঙ্গীকোষ
  • ভ্রুণীয় কোষ
  • রক্ষীকোষ
  • পরাগরেণু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। সিমির লক্ষ করা পদ্ধতি কোনটি?

Rajshahi · 2016

  • অভিস্রবণ
  • প্রস্বেদন
  • প্লাজমোলাইসিস
  • সালোকসংশ্লেষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণের সময় CO2_2 গ্রহণ ও O2_2 ত্যাগ করা ii. শ্বসনের সময় O2_2 গ্রহণ ও CO2_2 ত্যাগ করা iii. পানি বাষ্পাকারে বের করে দেয়া নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

Dhaka · 2016

  • পত্ররন্ধ্র
  • রক্ষীকোষ
  • সঙ্গীকোষ
  • সহকারী কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতানিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'y [গণিত] এর ক্ষেত্রে নিচের কোনটি প্রউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— iউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণেচিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।