উদ্দীপকে নির্গত 'X [গণিত] এর উৎস বর্ণনা কর
উত্তর: উদ্দীপকে নির্দেশিত নির্গত "X" দ্বারা অক্সিজেন (O 2) কে বুঝানো হয়েছে। যার উৎস হলো পানি (H2O)। নিচে "X" অর্থাৎ O2 এর উৎস যে পানি (H2O) তা প্রমাণ করার জন্য দুটি পরীক্ষা বর্ণনা করা হলো— ১. হিল বিক্রিয়া: ১৯৩৭ সালে রবিন হিল নামক ইংরেজ প্রাণরসায়নবিদ এ পরীক্ষা করেন । তিনি CO2 এর অনুপস্থিতিতে আলাদা ক্লোরোপ্লাস্ট, পানি ও কিছু অজৈব জারক অর্থাৎ হাইড্রোজেন গ্রাহক একত্রে রাখেন । এ পরীক্ষায় দেখা যায় CO2 এর অনুপস্থিতিতে কোনো শর্করা তৈরি হয় নি, কিন্তু অক্সিজেন নির্গত হয়। বাস্তবে পানির হাইড্রোজেন অজৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহককে বিজারিত করে এবং অক্সিজেনকে বের করে দেয়। হিলের এ পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত বিক্রিয়াটি নিম্নরূপ : আলো A (অজৈব জারক) + H2O →→ AH₂+20₂ ক্লোরোফিল ২. রুবেন ও কামেন এর তেজস্ক্রিয় চিহ্নিতকরণ পরীক্ষা : ১৯৪১ খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্যামুয়েল রুবেন ও কামেন তেজস্ক্রিয় O," (অক্সিজেনের তেজষ্ক্রিয় আইসোটোপ) দ্বারা পানির 18 অক্সিজেনকে চিহ্নিত করেন এবং ঐ পানিতে কতকগুলো শৈবাল জাতীয় উদ্ভিদ রেখে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ফলাফল লক্ষ করেন। সূর্যালোক 6CO2 + 12H2Ok → C6H12O6 + 6H2O + 60218 ক্লোরোফিল দেখা গেল যে, নির্গত অক্সিজেন তেজস্ক্রিয়। এতে নিঃসন্দেহে প্রমাণিত হলো যে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি। একই পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইডকে O, " দ্বারা চিহ্নিত করে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকে নির্গত 'X এর উৎস বর্ণনা কর
উদ্দীপক

Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর