প্রকৃতিতে Y আত্তীকরণ প্রক্রিয়াটির তাৎপর্য লিখ
উত্তর: উদ্দীপকে "Y" বলতে ATP ও NADPH + H [গণিত] আত্তীকরণ প্রক্রিয়াটির কথা বলা হয়েছে। নিচে এর তাৎপর্য ব্যাখ্যা করা হলো- আমরা জানি, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে H2O ও CO2 এর সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং O2 নির্গত হয়। সালোকসংশ্লেষণের দুটি পর্যায় আলোক পর্যায় ও অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ে ATP ও NADPH + H [গণিত] আত্তীকরণ শক্তি তৈরি হয়, সেই শক্তি ব্যবহার করে অন্ধকার পর্যায়ে শর্করা তৈরি করে। আলোকনির্ভর অধ্যায়ের বিক্রিয়াসমূহ থাইলাকয়েড মেমব্রেনে সংঘটিত হয়। ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে উচ্চ শক্তিসম্পন্ন ATP তৈরি করে। এছাড়াআলোক মাধ্যমে H2O ভেঙো O, নির্গত হয় এবং NADP বিজারিত হয়ে NADPH + H তৈরি হয়। উচ্চশক্তি সম্পন্ন ATP ও NADPH + H সৃষ্টি করতে যে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা সূর্যালোক হতে আসে। সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। CO2 আত্তীকরণের মাধ্যমে শর্করা তৈরির সময় ATP ও NADPH + H এর শাক্ত ব্যবহৃত হয় বলে ATP NADPH + H [গণিত] কে আত্তীকরণ শক্তি বলে। এই আত্তীকরণ শক্তি উদ্ভিদ তার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
প্রকৃতিতে Y আত্তীকরণ প্রক্রিয়াটির তাৎপর্য লিখ
উদ্দীপক

Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর