উদ্দীপকের প্রক্রিয়াটি বর্ণনা কর ।
উত্তর: কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আবাদি জাতে স্থানান্তরের মাধ্যমে উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা সম্ভব। সুতরাং উদ্দীপকে কৃত্রিম সংকরায়ন প্রক্রিয়াক ইঙ্গিত করা হয়েছে। নিচে প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- প্যারেন্ট নির্বাচন : কাদের মধ্যে হাইব্রিডাইজেশন করতে হবে তা নির্বাচন করাই হলো প্যারেন্ট নির্বাচন। প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন : প্যারেন্ট স্বপরাগী না হলে এদেরকে কৃত্রিম স্বপরাগায়নের মাধ্যমে হোমোজাইগাস করা হয়। প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন : যে পুষ্পকে মাতৃপুষ্প হিসেবে ধরা হবে তা যদি উভয় লিঙ্গ হয় তাহলে ইমাস্কুলেশন করা হয়। পরিপক্ষ হওয়ার আগেই পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলা বা সরিয়ে ফেলাকে বলা হয় ইমাস্কুলেশন । এতে করে স্বপরাগায়ন ঘটতে পারে না।ব্যাগিং : পলিথিন ব্যাগের সাহায্যে ক্রসে ব্যবহারের জন্য নির্বাচিত উদ্ভিদের পুষ্পিত অংশকে ঢেকে দেওয়া হয়। ক্রসিং : ব্যাগিং করা পুং উদ্ভিদ হতে পুং রেণু সংগ্রহ করে ব্যাগিং করা স্ত্রী উদ্ভিদের ইমাস্কুলেটেড পুষ্পের গর্ভমুণ্ডে ফেলা হয়। লেভেলিং : ইমাস্কুলেশনের তারিখ, ক্রসিং এর তারিখ, মাতৃ ও পিতৃ উদ্ভিদ পরিচিতি সংবলিত একটি লেবেল স্ত্রী উদ্ভিদে লাগিয়ে দেওয়া হয়। বীজ সংগ্রহ : কৃত্রিম পরাগায়নের ফলে সৃষ্ট ফলটি পাকলে তা থেকে বীজ সংগ্রহ করা হয়। সংগৃহিত বীজ পরবর্তী মৌসুমে বপণ করলে নতুন প্রকরণের জন্ম হয়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়াটি বর্ণনা কর ।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর