উদ্দীপকের বিক্রিয়ার 'X [গণিত] উৎপাদনে 'Q [গণিত] ও 'R [গণিত] গ্রুপের উদ্ভিদের মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাসায়নিক বিক্রিয়ায় "X" দ্বারা গ্লুকোজকে বুঝানো হয়েছে এবং গ্রুপ "Q" ও "R" হলো যথাক্রমে C4 এবং C3 উদ্ভিদ। C4 উদ্ভিদ হ্যাচ ও স্ন্যাক চক্রের মাধ্যমে এবং C3 উদ্ভিদ। ক্যালভিন চক্রের মাধ্যমে খাদ্য তৈরি করে থাকে। C4 উদ্ভিদ, C3 উদ্ভিদ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ নিচে তা বিশ্লেষণ করা হলো- আমরা জানি, যেসব উদ্ভিদে C3 চক্রের মাধ্যমে কার্বন আত্তীকরণ ঘটে সেগুলোকে C3 উদ্ভিদ বলে। আর যেসব উদ্ভিদে C4 চক্রের মাধ্যমে কার্বন আত্তীকরণ ঘটে তাকে C4, উদ্ভিদ বলে। C4 উদ্ভিদের বান্ডলসিথের কোষে স্বল্প সংখ্যক গ্রানাবিশিষ্ট বৃহদাকৃতির ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। যেকোনো উদ্ভিদই শুধু C4 চক্রের মাধ্যমে সালোকসংশ্লেষণ করে না, এদের পাতায় C3 চক্রও পাশাপাশি কার্যকরী থাকে। পাতার মেসোফিল কোষ ও বান্ডলসিথ কোষ সম্মিলিতভাবে C4 চক্র সম্পন্ন করে। C4 উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্ন্যাক চক্র এবং ক্যালভিন চক্র উভয়ই পরিচালিত হয়। বান্ডলসিথ কোষে CO2 এর অভাব হয় না, তাই কোনো ফটোরেসপিরেশন হয় না, ফলে কার্বন বিজারণ হার অধিক হওয়ায় C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণ হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। এজন্যই বলা হয়, C4 উদ্ভিদ C3 উদ্ভিদ অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের বিক্রিয়ার 'X উৎপাদনে 'Q ও 'R গ্রুপের উদ্ভিদের মধ্যে ক…
উদ্দীপক

Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর