উদ্ভিদের জৈবনিক কাজে রন্ধ্র দুটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত প্রথম রন্ধ্রটি হলো পানি পত্ররন্ধ্র এবং দ্বিতীয়টি হলো পত্ররন্ধ্র। উদ্ভিদের জৈবনিক কাজে পানিপত্ররন্ধ্র ও পত্ররন্ধ্রের গুরুত্ব অপরিসীম। নিচে এদের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- পানিপত্ররন্ধ্র: মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্র হলে বিশেষ করে গরমের দিনে উদ্ভিদের পাতার কিনার দিয়ে পানি ফোটায় ফোটায় নির্গত হয় যে বিশেষ রন্ধ্রের মাধ্যমে তাকে পানি পত্ররন্ধ্র বলে।পানি পত্ররন্ধ্র দিয়ে পানি নির্গমনের সময় লবণের নির্গমন ঘটে। প্রস্বেদন কম হলে পানি নির্গমন বেশি হয়।এর ফলে গাছ আর্দ্র পরিবেশে নিজেকে শীতল রাখে।ঘাস, কচু, টমেটো গাছে এটি ঘটে। পত্ররন্ধ্র : উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলি সম্পাদিত হয় পত্ররন্ধ্র দ্বারা। যেমন- ১. সালোকসংশ্লেষণ উদ্ভিদের অন্যতম প্রধান শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সালোকসংশ্লেষণের সময় CO2 গ্রহণ ও O2 নির্মোচন হয় পত্ররন্ধ্রের মাধ্যমে। ২. সবাত শ্বসনের সময় O2 গ্রহণ ও CO2 ত্যাগ প্রক্রিয়াটি সম্পন্ন হয় পত্ররন্ধ্রের মাধ্যমে। ৩. প্রস্বেদন উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে নির্মোচন হয় পত্ররন্ত্রের মাধ্যমেই। ৯০-৯৫ ভাগ প্রস্বেদন হয় পত্ররন্ধ্র দিয়ে। সুতরাং বলা যায়, জৈবনিক কাজে পানি পত্ররন্ধ্র ও পত্ররন্ধের গুরুত্ব অপরিসীম।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্ভিদের জৈবনিক কাজে রন্ধ্র দুটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর