উদ্দীপকে উল্লিখিত অতিরিক্ত পানি বিমুক্তকরণ সম্পর্কিত অঙ্গটির গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হওয়া অঙ্গটি হলো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র পাতার উপরিতলে অবস্থিত দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ এবং এদের দিয়ে বেষ্টিত রন্ধ্র নিয়ে গঠিত। পত্ররন্ধ্রের রক্ষীকোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট ও ঘন সাইটোপ্লাজম থাকে। রক্ষীকোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করে। রক্ষীকোষের চারদিকে সহকারি কোষ থাকে। স্টোম্যাটার নিচে একটি বড় বায়ুকুঠুরী থাকে। অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র সকাল ১০- ১১টা এবং বিকাল ২-৩টায় পূর্ণ খোলা থাকে, অন্যান্য সময় আংশিক খোলা থাকে এবং রাত্রিতে বন্ধ থাকে। [চিত্র] পত্ররন্ধ্র
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অতিরিক্ত পানি বিমুক্তকরণ সম্পর্কিত অঙ্গটির গঠন বর…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর