কোষের সাইটোপ্লাজমে উদ্দীপকে উল্লিখিত 'H [গণিত] যৌগটি থেকে ৩ কার্বনবিশিষ্ট যৌগ উৎপাদনের ধাপগুলো লেখো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'H [গণিত] যৌগটি হলো গ্লুকোজ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ হতে ৩-কার্বনবিশিষ্ট যৌগ ৩- ফসফোগ্লিসার্যালডিহাইড উৎপন্ন হয়। গ্লুকোজ হতে ৩- ফসফোগ্লিসার্যালডিহাইড উৎপাদনের ধাপগুলো নিম্নরূপ- i. গ্লুকোজ, ATP হতে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ-৬ ফসফেট এ পরিণত হয়। এ বিক্রিয়ায় হেক্সোকাইনেজ এনজাইম ক্রিয়াশীল হয়। গ্লুকোজ+ হেক্সোকাইনেজ গ্লুকোজ-৬- ATP ফসফেট + ADP ii. গ্লুকোজ-৬-ফসফেট ফসফোগ্লুকোআইসোমারেজ নামক এনজাইমের প্রভাবে ফ্রুক্টোজ-৬-ফসফেটে পরিণত হয়। গ্লুকোজ- ৬-ফসফেট ফসফো-গ্লুকোআইসোমারেজ ফুক্টোজ-৬-ফসফেট iii. ফ্রুক্টোজ-৬-ফসফেট ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম ও ATP এর উপস্থিতিতে ফ্রুক্টোজ-১,৬- বিসফসফেট ও ADP তৈরি করে। ফ্রুক্টোজ-৬-ফসফেট + ATP ফসফোফুক্টোকাইনেজ → ফুক্টোজ- ১,৬-বিস ফসফেট + ADP iv. ফ্রুক্টোজ-১,৬-বিসফসফেট অ্যালডোলেজ এনজাইমের প্রভাবে ৩- ফসফোগ্লিসার্যালডিহাইড এবং ডাইহাইড্রক্সি-অ্যাসিটোন ফসফেটে রূপান্তরিত হয়। ফ্রুক্টোজ-১,৬-বিসফসফেট অ্যালডোলেজ ৩-ফসফোগ্লিসার্যালডিহাইড + ডাইহাইড্রক্সি-অ্যাসিটোন ফসফেট
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
কোষের সাইটোপ্লাজমে উদ্দীপকে উল্লিখিত 'H যৌগটি থেকে ৩ কার্বনবিশিষ্ট…
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর