উদ্দীপকের শেষের উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে অবাত শ্বসনের কথা বলা হয়েছে। কেননা অক্সিজেনের উপস্থিতিতে সম্পুর্ণ শ্বসন সংঘঠিত হয় যাকে সবাত শ্বসণ বলা হয়।আর অক্সিজেনের অনুপস্থিতিতে অসম্পুর্ণ শ্বসন বা অবাত শ্বসন সংঘঠিত হয়।নিচে অবাত শ্বসন সম্পর্কে দেয়া হল: অবাত শ্বসন প্রক্রিয়ায় কোনো মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না বা,অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হয় তাকে অবাত শ্বসন বলে। C6H12O6→2C2H5OH+2CO2 +20 K cal E অবাত শ্বসন দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়; যথা : ১। গ্লাইকোলাইসিস ও ২। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। ১। গ্লাইকোলাইসিস : এটি সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অনুরূপ, গ্লাইকোলাইসিস উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। এ ধাপে এক অণু গ্লুকোজ থেকে ২ অণু পাইরুভিক অ্যাসিড, ২ অণু NADH + H+ ও ২ অণু ATP উৎপন্ন হয়। ২। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ : পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি : অবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়ে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল ও CO2 অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি করে। (i) অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা ইথানল সৃষ্টি : এটি দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কার্বোক্সিলেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড এক অণু CO2 বের করে দিয়ে অ্যাসিটেন্ডিহাইড উৎপন্ন করে এবং দ্বিতীয় ধাপে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় অ্যাসিটেন্ডিহাইড, NADH + H+ হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানল (ইথাইল অ্যালকোহল) উৎপন্ন করে এবং NAD মুক্ত হয়ে যায়। ঈস্ট এবং কতিপয় ব্যাকটেরিয়াতে এই প্রক্রিয়া ঘটে। বিক্রিয়াটি নিম্নরূপ: Ch3ch2cooh→co2(কার্বোক্সিলেজ)→ Ch3-Cho Ch3-cho→(অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ) →Ch3-Ch2Oh
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের শেষের উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর