উদ্দীপকে উল্লিখিত ৩ কার্বনবিশিষ্ট জৈব অ্যাসিডটি উৎপন্ন হতে যে এনজাইমসমূহ ব্যবহৃত হয়, তা ধারাবাহিকভাবে লেখো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ৩ কার্বনবিশিষ্ট জৈব অ্যাসিড হলো পাইব্রভিক অ্যাসিড। এটি ৬-কার্বনবিশিষ্ট শর্করা হতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয়েকটি ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হতে যে এনজাইমসমূহ ব্যবহৃত হয়, নিচে তা ধারাবাহিকভাবে লেখা হলো- i. হেক্সোকাইনেজ ii. ফসফোগ্লুকোআইসোমারেজ iii. ফসফোফ্রুক্টোকাইনেজ। iv. অ্যালডোলেজ V. ফসফোগ্লিসার্যাল্ডিহাইড ডিহাইড্রোজিনেজ vi. ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ vii. ফসফোগ্লিসারো মিউটেজ viii. ইনোলেজ ix. পাইরুভিক অ্যাসিড কাইনেজ।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ৩ কার্বনবিশিষ্ট জৈব অ্যাসিডটি উৎপন্ন হতে যে এনজাই…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর