উদ্দীপক A এবং উদ্দীপক B এর উদ্ভিদসমূহের খাদ্য তৈরির প্রক্রিয়ার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের A: ইক্ষু ও ভুট্টা তে হ্যাচ ও স্ন্যাক চক্র এবং B: আম ও কাঁঠালে ক্যালভিন চক্রের মাধ্যমে খাদ্য তৈরি হয়। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- উভয় চক্রের মাধ্যমে উদ্ভিদে গ্লুকোজ তৈরি হয়, তবে ক্যালভিন চক্রের তুলনায় হ্যাচ-স্ন্যাক চক্রে সালোকসংশ্লেষণ হার বেশি হওয়ায় গ্লুকোজ উৎপাদনও বেশি হয়ে থাকে। ক্যালভিন চক্রে ১, ৫-রাইবুলোজ বিসফসফেট CO₂ গ্রাহক কিন্তু হ্যাচ-স্ন্যাক চক্রে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড হলো CO₂ গ্রাহক। ক্যালভিন চক্রে প্রথম স্থায়ী পদার্থ হলো ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড যেখানে হ্যাচ-স্ন্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অধিক আলোর প্রখরতায় ক্যালভিন চক্র বন্ধ হলেও হ্যাচ-স্ন্যাক চক্র চলতে থাকে। প্রতি মিলিয়নে ৫০-১৫০ পরিমাণ CO₂ থাকলে ক্যালভিন চক্রে সালোকসংশ্লেষণ হয়। কিন্তু প্রতি মিলিয়নে নিম্নতম ০.১০ পরিমাণ CO₂ থাকলেও হ্যাচ-স্ন্যাক চক্রে সালোকসংশ্লেষণ চলতে থাকে। ক্যালভিন চক্রের জন্য পরম তাপমাত্রা ১০০ - ২৫° সে. হলেও হ্যাচ- স্ন্যাক চক্রের জন্য পরম তাপমাত্রা ৩০০ - ৪৫° সে.। ক্যালভিন চক্র স্বয়ংসম্পূর্ণ কিন্তু হ্যাচ-স্ন্যাক চক্রের সঙ্গে ক্যালভিন চক্র সম্পর্কিত।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপক A এবং উদ্দীপক B এর উদ্ভিদসমূহের খাদ্য তৈরির প্রক্রিয়ার মধ্য…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর