উদ্দীপকের ২য় প্রক্রিয়াটি জীবকোষের বাইরে কোন কোন রাসায়নিক দ্রব্য তৈরি করতে পারে তা বিক্রিয়াসহ উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় প্রক্রিয়াটি দ্বারা অবাত শ্বসনকে নির্দেশ করা হয়েছে। একে অক্সিজেনের অনুপস্থিতিতে ফার্মেন্টেশন প্রক্রিয়াও বলা হয়ে থাকে। এ প্রক্রিয়ায় জীবকোষের বাইরে শর্করা থেকে পাইরুভিক এসিড এবং সেখান থেকে যেসকল রাসায়নিক দ্রব্য তৈরি হতে পারে তা নিচে আলোচনা করা হলো- ১. অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা ইথানল সৃষ্টি: এটি দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কার্বোক্সিলেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক এসিড এক অণু [গণিত] বের করে দিয়ে অ্যাসিটান্ডিহাইড উৎপন্ন করে এবং দ্বিতীয় ধাপে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় অ্যাসিটান্ডিহাইড, [গণিত] হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানল উৎপন্ন করে এবং [গণিত] মুক্ত হয়ে যায়। [চিত্র] ২. ল্যাকটিক এসিড সৃষ্টি: ল্যাকটিক এসিড ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক এসিড [গণিত] হতে হাইড্রোজেন গ্রহণ করে ল্যাকটিক এসিডে পরিণত হয়। ল্যাকটিক এসিড সৃষ্টিকালে কোনো প্রকার [গণিত] উৎপন্ন হয় না। উচ্চ শ্রেণির উদ্ভিদে ল্যাকটিক এসিড সৃষ্টি হয় না। কতিপয় ব্যাকটেরিয়াতে, প্রাণীতে, বিশেষ করে পেশিতে এটি সৃষ্টি হয়। দৌড়বিদদের মাংসপেশির কোষে ল্যাকটিক এসিড তৈরি হয়। দৌড়ানোর সময় পায়ের পেশি অধিক সঞ্চালিত হয় ফলে কোষে সঞ্চিত [গণিত] ৫-৬ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। সবাত শ্বসনের মাধ্যমে নতুন [গণিত] তৈরি হয়ে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে চেষ্টা করে কিন্তু দ্রুততার কারণে পেশিতে অক্সিজেনের অভাব দেখা যায়। এ সময় পেশি কোষে অবাত শ্বসনের মাধ্যমে ল্যাকটিক এসিড তৈরি হয়। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের ২য় প্রক্রিয়াটি জীবকোষের বাইরে কোন কোন রাসায়নিক দ্রব্য তৈর…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
২. ল্যাকটিক এসিড সৃষ্টি: ল্যাকটিক এসিড ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক এসিড হতে হাইড্রোজেন গ্রহণ করে ল্যাকটিক এসিডে পরিণত হয়। ল্যাকটিক এসিড সৃষ্টিকালে কোনো প্রকার উৎপন্ন হয় না। উচ্চ শ্রেণির উদ্ভিদে ল্যাকটিক এসিড সৃষ্টি হয় না। কতিপয় ব্যাকটেরিয়াতে, প্রাণীতে, বিশেষ করে পেশিতে এটি সৃষ্টি হয়। দৌড়বিদদের মাংসপেশির কোষে ল্যাকটিক এসিড তৈরি হয়। দৌড়ানোর সময় পায়ের পেশি অধিক সঞ্চালিত হয় ফলে কোষে সঞ্চিত ৫-৬ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। সবাত শ্বসনের মাধ্যমে নতুন তৈরি হয়ে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে চেষ্টা করে কিন্তু দ্রুততার কারণে পেশিতে অক্সিজেনের অভাব দেখা যায়। এ সময় পেশি কোষে অবাত শ্বসনের মাধ্যমে ল্যাকটিক এসিড তৈরি হয়।

উত্তর