উদ্দীপকে উল্লেখিত চক্রটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চক্রটি হলো [গণিত] চক্র বা ক্যালভিন-ব্যাশাম চক্র। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্যালভিনচক্রের মাধ্যমে ( [গণিত] চক্র) কার্বন আত্তীকরণ ঘটনা অর্থাৎ গ্লুকোজ তৈরি করে। নিচে [গণিত] চক্রটি বর্ণনা করা হলো- ১. বায়ুস্থ [গণিত] (এক কার্বনবিশিষ্ট) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে প্রবেশ করে তথায় পূর্ব থেকে অবস্থিত ৫-কার্বনবিশিষ্ট রাইবুলোজ ১, ৫-বিসফসফেট (RuBP)-এর সাথে যুক্ত হয়ে সৃষ্টি করে ৬-কার্বনবিশিষ্ট সম্পূর্ণ অস্থায়ী কিটো অ্যাসিড (২-কার্বোক্সি ও কিটো অ্যারাবিনিটল ১, ৫-বিসফসফেট)। কাজেই ক্যালভিন চক্রে [গণিত] -এর গ্রহীতা হলো RuBP। রুবিস্কো এনজাইম [গণিত] -কে RuBP এর সাথে যুক্ত করতে সাহায্য করে। ২. ৬ কার্বনবিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড এক অণু [গণিত] গ্রহণ করে হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় সাথে সাথেই দু অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড (3PGA) উৎপন্ন করে। [গণিত] এক কার্বনবিশিষ্ট, আর গ্লুকোজ ৬ কার্বনবিশিষ্ট, তাই এক অণু গ্লুকোজ তৈরি করতে হলে ৬ বার [গণিত] যুক্ত হতে হবে অর্থাৎ চক্রটি ৬ বার সম্পন্ন হতে হবে। ৩. ATP থেকে একটি ফসফেট গ্রহণ করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1, 3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড-এ (BPGA) পরিণত হয়। এখানে একটি ATP খরচ হয় এবং ১টি ADP মুক্ত হয়। এখানে 3-ফসফোগ্লিসারেট কাইনেজ এনজাইম বিক্রিয়ায় সহযোগিতা করে থাকে। 8. 1. 3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে গ্লিসারেন্ডিহাইড 3-ফসফেট-এ (G3P) পরিণত হয়। এখানে একটি ফসফেট হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। [গণিত] বিক্রিয়ায় অংশ গ্রহণ করে এবং NADP হিসেবে মুক্ত হয়। ৫. এক অণু গ্লিসারেন্ডিহাইড 3-ফসফেট, ট্রায়োজ ফসফেট আইসোমারেজ এনজাইমের সহায়তায় এক অণু ডাইহাইড্রক্সি অ্যাডসিটোন-3-ফসফেট-এ পরিণত হয়। ৬. এক অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট এবং এক অণু গ্লিসারেন্ডিহাইড 3-ফসফেট মিলিতভাবে সৃষ্টি করে এক অণু ফ্রুক্টোজ 1, 6-বিসফসফেট। অ্যান্ডোলেজ এনজাইম এ বিক্রিয়ায় সহায়তা করে। ৭. ফ্রুক্টোজ 1, 6-বিসফসফেট এক অণু পানি গ্রহণ করে সৃষ্টি করে ফ্রুক্টোজ 6-ফসফেট। এখানে এক অণু ফসফেট মুক্ত হয়। ফসফ্যাটেজ এনজাইম এ বিক্রিয়ায় সহায়তা করে। ৮. ফ্রুক্টোজ 6-ফসফেট, গ্লিসারেন্ডিহাইড 3-ফসফেটের সাথে মিলিতভাবে (৬+ ৩ = ৯ কার্বন) সৃষ্টি করে এক অণু জাইলুলোজ 5-ফসফেট (৫ কার্বন) এবং এক অণু ইরিথ্রোজ 4-ফসফেট (৪ কার্বন)। ট্রান্সকিটোলেজ এনজাইম এ বিক্রিয়ায় সহায়তা করে। ইরিথ্রোজ ৪-ফসফেট আরো কয়েকটি বিক্রিয়ার মাধ্যমে এ চক্রের পরবর্তী পর্যায়ে অন্তর্ভুক্ত হয়। ৯. জাইলোলোজ 5-ফসফেট ইপিমারেজ এনজাইমের সহায়তায় রাইবুলোজ 5-ফসফেট-এ পরিণত হয়। ১০. রাইবুলোজ ১-ফসফেট, রাইবুলোজ 5-ফসফেট কাইনেজ এনজাইমের সহায়তায় ATP থেকে এক অণু ফসফেট গ্রহণ করে রাইবুলোজ 1, 5-বিসফসফেট (RuBP) পুনঃউৎপাদন করে। এখানে এক অণু ADP মুক্ত হয়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত চক্রটি বর্ণনা কর।
উদ্দীপক
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
