কিছু জীবের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটির উপর ক্রেবস চক্র নির্ভরশীল উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি হলো গ্লাইকোসাইসিস। এ প্রক্রিয়ার ক্রেবস চক্র হলো অ্যারোবিক (অক্সিজেন-নির্ভর) শ্বসনের একটি ধাপ, যা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হয়। তবে সব জীব অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন সম্পন্ন করতে পারে না। নিচে তা বিশ্লেষণ করা হলো-১. অ্যারোবিক জীব (যেমন মানুষ, প্রাণী, অনেক ব্যাকটেরিয়া): i. এদের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস প্রথম ধাপ হিসেবে কাজ করে এবং উৎপন্ন পাইরুভিক এসিড মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে ক্রেবস চক্রে পরিণত হয়। ii. ক্রেবস চক্রের মাধ্যমে আরও বেশি ATP উৎপন্ন হয়। iii. তাই এই জীবগুলোর জন্য ক্রেবস চক্র গুরুত্বপূর্ণ এবং গ্লাইকোলাইসিসের ওপর নির্ভরশীল। ২. অ্যানারোবিক জীব (যেমন কিছু ব্যাকটেরিয়া, ইস্ট, কিছু পেশি কোষ): i. অক্সিজেনের অভাবে এরা ক্রেবস চক্রে প্রবেশ করতে পারে না। ii. তাই পাইরুভিক এসিডকে অ্যানারোবিক শ্বসনে ল্যাকটিক এসিড বা ইথানলে রূপান্তরিত করে। iii. এদের ক্ষেত্রে ক্রেবস চক্র নির্ভরশীল নয়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
কিছু জীবের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটির উপর ক্রেবস চক্র …
উদ্দীপক

ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর