উদ্দীপকের X এবং Y প্রকিয়ায় দুই ধরনের ফলাফল পাওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'X [গণিত] দ্বারা অবাত শ্বসন এবং 'Y [গণিত] দ্বারা সবাত শ্বসনকে বুঝানো হয়েছে। সবাত শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির পরিমাণ, অবাত শ্বসন অপেক্ষা বেশি। অর্থাৎ এই দুই প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির পরিমাণ ভিন্ন। সবাত ও অবাত শ্বসন প্রক্রিয়ায় দুই ধরনের ফলাফল পাওয়ার কারণ নিচে বিশ্লেষণ করা হলো- সবাত শ্বসন: গ্লুকোজ হতে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। শ্বসন জীবভেদে দুই ধরনের প্রক্রিয়ায় ঘটে থাকে। এই দুই প্রক্রিয়া হলো-সবাত শ্বসন ও অবাত শ্বসন। সবাত শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ হতে উৎপন্ন পাইরুভিক এসিড সম্পূর্ণরূপে জারিত হয়ে CO₂, পানি ও ৩৮ ATP শক্তি উৎপন্ন করে। গ্লাইকোলাইসিসে ২টি ATP, ক্রেবস চক্রে ২টি ATP ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ৩৪টি ATP করে মোট ৩৮টি ATP তৈরি হয়। প্রতিটি ATP হতে ১০ কিলোক্যালরি হিসেবে ৩৮টি ATP হতে মোট ৩৮০ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। অথবা ৩৬টি ATP হতে ৩৬০ Kcal শক্তি সরবরাহ হয়, যার ফলে কার্যক্ষমতা দাঁড়ায় প্রায় ৫৫.৪% বা তারও কম। অনেকের মতে ৪০%। অবাত শ্বসন: অপরদিকে, অবাত শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ হতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ ঘটে। এতে ইথানল ও CO₂ অথবা শুধু ল্যাকটিক এসিড উৎপন্ন হয়। এক্ষেত্রে শুধুমাত্র গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুটি ATP উৎপন্ন হয়। প্রতিটি ATP হতে ১০ কিলোক্যালরি হিসেবে ২টি ATP হতে মোট ২০ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। অর্থাৎ O₂ না থাকার কারণে এসব যৌগ ভেঙে সরল যৌগে পরিণত হতে পারে না। যার কারণে রাসায়নিক শক্তি বা গতিশক্তি কম উৎপন্ন হয়। সুতরাং দেখা যায় যে, গ্লুকোজ হতে সবাত শ্বসন ও অবাত শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির পরিমাণ ভিন্ন।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের X এবং Y প্রকিয়ায় দুই ধরনের ফলাফল পাওয়ার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর